আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: সাংবাদিকদের বিনামূল্যে আইনি সহায়তা দিবে জেএসএস

0
320
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর ৩ মে সারাবিশ্বে দিবসটি পালিত হয়। দিবসটির এ বছরের স্লোগান নির্ধারণ করা হয়েছে-‘ভয় বা পক্ষপাতিত্ববিহীন সাংবাদিকতা’। এ বছর করোনা ভাইরাস সংক্রমণের কারণে দিবসটির সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।
সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই দিবসটিতে।
১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ অথবা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী সাংবাদিকরা দিবসটি পালন করে আসছেন।
দিবসটি উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সাংবাদিকরাও তাদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এক বিবৃতিতে বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া যেমন সুন্দর দেশ বা সমাজ গঠন করা সম্ভব নয়। তেমনিভাবে গণমাধ্যমের বিকাশ, স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের প্রসারে সরকার ও সমাজের পৃষ্ঠপোষকতাও অপরিহার্য। কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্যি, বাংলাদেশে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের প্রধান অন্তরায় হচ্ছে পেশি ও রাজনৈতিকশক্তি এবং কালোটাকা। তার বাইরে, স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যম বিকাশে অন্যতম অরেকটি বাধা হচ্ছে, আইন-কানুন ও বিধি বিধান ডিঙ্গিয়ে বা চাপা দিয়ে গণমাধ্যম কর্মিদের অহরহ চাকরিচ্যুতির ঘটনা।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, এই দিনটিতে সাংবাদিকতার স্বাধীনতা এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ করা হয়ে থাকে। অথচ, দুর্ভাগ্য হলো- দেশে এবার করোনা দুর্যোগের এই কঠিন সময়েও বহু সংবাদমাধ্যমে নিয়মিত বেতন-ভাতা দেওয় হচ্ছে না। উপরন্তু চলছে, সাংবাদিক ও কর্মি ছাটাই।
নেতৃবৃন্দ বলেন, ইতিমধ্যেই আলোকিত বাংলাদেশ, বার্তা সংস্থা ইউএনবি, গাজী টিভি এবং এসএটিভিসহ আরও কয়েকটি গণমাধ্যম থেকে শতাধিক সংবাদকর্মীকে ছাাঁটাই করা হয়েছে। করোনা মহামারির এই সময়ে গণমাধ্যম মালিকদের যেখানে সাংবাদিক-শ্রমিক-কর্মচারিদের প্রতি আরো বেশী মানবিক ও সদয় আচরণ করা দরকার, সেখানে তারা অমানবিক হয়ে উঠছেন। নেতৃবৃন্দ বলেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, মালিকরা যেন করোনা মহামারিকে একটা সুযোগ হিসেবে বিবেচনায় নিয়ে ঢালাও ছাঁটায়ের মহোৎসর শুরু করেছেন।
নেতৃবন্দ অবিলম্বে ছাঁটাইকৃতদের পূর্নবহালে দাবি জানিয়ে বলেন, অন্যথায় গণমাধ্যমের কৃিতপয় অমানুষ মালিকদের বিরুদ্ধে ইউনিয়নের নেতৃত্বে সাংবাদিক-শ্রমিক-কর্মচারিরা কঠোরতম কর্মসূচি গ্রহন করতে বাধ্য হবে। তখন দালালরাও তাদের রক্ষা করতে পারবে না। নেতৃবৃন্দ আরো বলেন, সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষার জন্যই গণমাধ্যম মাফিয়াদের মুখোস উম্মোচন করাসহ প্রতিরোধের সময় এসেছে।
করোনা মহামারিতে চাকরিচ্যুত সাংবাদিকদের  বিনামূল্যে আইনি সহায়তা
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক যুক্ত বিবৃতিতে জাতীয় সাংবাদিক সোসাইটি ( জেএসএস )’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন অ্যাডভোকেট এম এ মজিদ ও মহাসচিব নাসির উদ্দিন বুলবুল বলেছেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি, বাংলাদেশে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের প্রধান অন্তরায় হচ্ছে পেশি ও রাজনৈতিকশক্তি এবং কালোটাকা। তার বাইরে, স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যম বিকাশে অন্যতম অরেকটি বাধা হচ্ছে, আইন-কানুন ও বিধি বিধান ডিঙ্গিয়ে বা চাপা দিয়ে গণমাধ্যম কর্মিদের অহরহ চাকরিচ্যুতির ঘটনা। দুর্ভাগ্য হলো- দেশে এবার করোনা দুর্যোগের এই কঠিন সময়েও বহু সংবাদমাধ্যমে নিয়মিত বেতন-ভাতা দেওয় হচ্ছে না। উপরন্তু চলছে, সাংবাদিক ও কর্মি ছাটাই। নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারিতে ছাটাই বা চাকরিচ্যুত সাংবাদিকদের  বিনামূল্যে আইনি সহায়তা দিবে জাতীয় সাংবাদিক সোসাইটি । আইনি সহায়তা নিতে যোগাযোগ :বীর মুক্তিযোদ্ধা লায়নএম এ মজিদ চেয়ারম্যান জাতীয় সাংবাদিক সোসাইটি, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রীম কোর্ট। মোবা: ০১৭১২১৪১২৫৬।চেম্বার : ফ্ল্যাট#ডি-২ (দোতলা) ,শারাকা ম্যাক ভবন, ৩/১,বিজয়নগর,ঢাকা-১০০০।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here