ইউপি চেয়ারম্যান প্রার্থী গোল্লার হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

0
155
728×90 Banner

আল আমিন মন্ডল (বগুড়া) ঃবগুড়া গাবতলীর সুখানপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল হক গোল্লার হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে গতকাল রোববার সুখানপুকুর বন্দরে ইউনিয়নবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে বক্তব্য রাখেন সুখানপুকুর ইউপির চেয়ারম্যান প্রার্থী আলমগীর রহমান, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ধন্য গোপাল সিংহ, নিহত আশরাফুল হক গোল্লার স্ত্রী সালেহা সুলতানা, বড়মেয়ে আফরোজা সুলতানা গীতি, ছোটমেয়ে আফসানা সুলতানা তিথি, একমাত্র ছেলে স্বাধীন ইসলাম, জামাই আরিফুর রহমান বয়েল, শ্যালক জাহিদুল ইসলাম, এলাকাবাসীদের মধ্যে আজাহার আলী, আতিকুর রহমান রন্টু, আল মামুন, রুহুল আমীন, আজাহার প্রাং প্রমুখ। মানববন্ধনে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, সোহানুর রহমান সোহাগ’সহ হাজারো নারী-পুরুষ। মানববন্ধনে বক্তারা বলেন, নিহত আশরাফুল হক গোল্লার খুনিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেন পুলিশ অজ্ঞাত কারণে তাদের গ্রেফতার করছেন না। এতে করে ওই খুনিরা আরো সাহসী হয়ে উঠেছে এবং মামলার বাদী ও তার নিকটজনদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
উল্লেখ্য, গাবতলীর নব-গঠিত সুখানপুকুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক গোল্লাকে গত ২৬জানুয়ারি বিকেলে পৌরসভাধীন খলিসাকুড়া এলাকায় মোটর সাইকেলের গতিরোধ করে মাথায় আঘাতে খুন করে প্রতিপক্ষরা। এ ঘটনায় গত ৯ই ফেব্রæয়ারি নিহতের বড়মেয়ে আফরোজা সুলতানা গীতি বাদী হয়ে ৫জনের নামে আদালতে একটি মামলা দায়ের করেন।

এইচএসসির ফলাফলে গাবতলী মহিলা কলেজের ঈর্ষনীয় সাফল্য
বগুড়ার গাবতলী মহিলা কলেজে এবছরে এইচএসসি পরিক্ষার ফলাফলে ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছেন। কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দীকি জানান, এবছরে গাবতলী মহিলা কলেজ থেকে এইচএসসি পরিক্ষায় মোট ৩শত ৫২জন পরিক্ষার্থী অংশ নেন। পাস করেছেন মোট ৩শত ৩৮জন পরিক্ষার্থী। মোট শতকরা পাশের হার ৯৬.২০%। এ শিক্ষা প্রতিষ্টান থেকে জিপিএ ৫ পেয়েছেন বিজ্ঞান বিভাগ থেকে ১৬জন, মানবিক বিভাগে ২৬জন, বাণিজ্য বিভাগে ১জন মোট ৪৩জন’সহ ৩৩৮জন পরিক্ষার্থী পাস করেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here