ঈদ পরবর্তী নাইট ক্রিকেট টুর্নামেন্টে রানার্সআপ ট্রফি তুলে দিলেন সাকি

0
106
728×90 Banner

এটিএম আলী আহাম্মেদ,বাঞ্ছারামপুর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের নিজ গ্রামের বাড়ি কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঈদ পরবর্তী নাইট ক্রিকেট টুর্নামেন্ট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে মাত্র এক রানের ব্যবধানে পরাজিত হয়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে স্থানীয় একটি দল। উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নিজ গ্রামের বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ সাকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। বিশেষ আকর্ষণ হিসেবে তিনি নিজেও খেলায় অংশগ্রহণ করেন, যা উপস্থিত দর্শকদের মাঝে বাড়তি উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান এবং এ ধরনের আয়োজন অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রশংসা করেন।
স্থানীয়দের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here