উত্তরায় নিরাপত্তা ও পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
150
728×90 Banner

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের করতোয়া ভবনে ‘ কন্ডোমিনিয়াম এলাকার নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়। উত্তরা সেক্টর-১৮ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ও রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, গেটেড কমিউনিটির উন্নয়নে তার সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উত্তরার পরিবেশ উন্নয়নে ট্রি মিউজিয়াম স্থাপন, মশক নিধন, নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা, ওয়াস্ট ও স্টর্ম ওয়াটার ট্রিটমেন্ট, আমব্রেলা প্রজেক্টসহ নানা উন্নয়নমূলক কর্মকান্ড ও তার পরিকল্পনার কথা উল্লেখ করেন। এই সময় তিনি উত্তরা ১৮ নং সেক্টরের উন্নয়নে উত্তরা দক্ষিণ মেট্রোরেল স্টেশন বরাবর ও উত্তরার জসিমউদদীন পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ, রাজউক অ্যাপার্টমেন্ট প্রজেক্ট এলাকায় চক্রাকার মিনিবাস সার্ভিস, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও চেকপয়েন্ট স্থাপনসহ নানা উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। বক্তারা এই সেক্টরে কবরস্থান তৈরি, পুলিশ ফাঁড়ি স্থাপন, নারী, শিশু ও তরুণদের জন্য ক্রীড়া ও বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থাসহ এখানকার লেক ব্যবস্থাপনার ওপরও গুরুত্বারোপ করেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আজহার আলী মিঞার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও লেখক-সাংবাদিক ফাইজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব শওকত আকবর, কৃষিবিদ ড. আবুবকর সিদ্দিক, অ্যাসোসিয়েশনের সহসভাপতি কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী ইকবাল, বন অধিদপ্তরের উপবন সংরক্ষক উম্মে হাবিবা, কাশফুল পরিবার (রুয়াপ) এর প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজউকের সাবেক পরিচালক সৈয়দা মনিরা আক্তার খাতুন, যমুনা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শহিদুল্লাহ, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট ব্লক-এ মালিক কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি মো. আশরাফ আলী, সহসভাপতি একেএম জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাছুম বিল্লাহ, রুয়াপ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক, যোলহাটি জামে মসজিদের ইমাম মাওলানা মো. মোশাররফ হোসেন, লতিফ এহসান, সাইফুর রহমান, রাসেল হোসেন, ওয়ান ব্যাগ ট্র্যাশের প্রতিষ্ঠাতা ও সিইও আবরার হানিফ প্রমুখ।
সভায় পুরো ১৮ নং সেক্টরের ওপর একটি আলোকচিত্র প্রদর্শন করেন রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট অ্যাপার্টমেন্ট ব্লক-এ মালিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হোসেন মাসুম। পরিশেষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডিএনসিসি প্রশাসককে সম্মাননা প্রদান করা হয় এবং এই এলাকার পরিস্কার-পরিচ্ছন্নতামূলক প্রতিযোগিতায় ( যে যত বর্জ্য অপসরণ করতে পারে তার ভিত্তিতে) তরুণ-তরুণীদের মাঝে মেডেলসহ আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here