
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর উত্তরার ১০নং সেক্টরের একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । বুধবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয় । পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন । ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম জানান, বেলা সাড়ে ১২টার দিকে উত্তরা ১০ নং সেক্টরের ৬নং রোডের পাশের একটি বস্তিতে আগুন লাগে । খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর ১টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা । তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে কিছু জানা যায়নি । এছাড়া হতাহতের কোন খবরও পাওয়া যায়নি।






