উত্তরায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

0
165
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরায় পায়ে হেঁটে রেললাইন পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে অঞ্জাতনামা (৩২) এক নারী নিহত হয়েছেন।
নিহতের পরনে ছিল সেলোয়ার কামিজ ও কালো রংয়ের বোরকা। এখনও পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর জয়নাল মার্কেট রেলক্রসিংয়ে এদুর্ঘটনা ঘটে।
পরে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তরা স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এসময় দক্ষিণখান থানার (এসআই) মো: নুরুল ইসলাম ও বিমানবন্দর পুলিশ ফাঁড়ির (এএসআই) মো: মহিউদ্দিনসহ অন্যান্যরা সাথে ছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তরা স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ হানিফ আজ বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর পুলিশ ফাঁড়ির (এএসআই) মো: মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর জয়নাল মার্কেট রেলক্রসিংয়ে এলাকায় রেললাইন পারাপার হচিছল ওই অঞ্জাতনামা (৩২) নারী। এসময় উভয় লাইন দিয়ে ট্রেন আসলে এদুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলেই মারা যায় ওই নারী। পরে খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, এখনও পর্যন্ত নিহতের নাম ও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিষয়ে ঢাকা রেলওয়ে থানায় একটি অপমৃতু্ মামলা দায়ের করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here