এমপি হাবিব হাসান ঢাকা ১৮ আসনের জনগনের আস্তা— বিএম সুমন

0
168
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু: রাজউকর্মচারী কমার্শিয়াল পজিশন মালিক ও ব্যবসায় উন্নয়ন কমিটির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বর্তমান কমিটির সদস্য বৃন্দ গত ২রা জুলাই ঢাকা -১৮ আসনের সাংসদ আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসানের সাথে অগ্রিম ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
মতবিনিময়ের সময় রাজউক কমার্শিয়াল মার্কেটের সাধারণ সম্পাদক বিএম সুমন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন এমপি হাবিব হাসান মানে ঢাকা ১৮ আসনের জনগণের আস্থা। তিনি বলেন করোনাকালীন সময়ে আমাদের এই মহানুভব এমপি জনগণের দ্বারপ্রান্তে তার সেবা পৌঁছানোর জন্য নিজের জীবন বাজী রেখে নেতাকর্মীদের খোঁজ নিয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাধ্যমত সাহায্য সহযোগিতা করেছিলেন। অপরদিকে মার্কেটের সভাপতি জহিরুল ইসলাম বলেন আমাদের এমপি একজন ব্যবসায়ি বান্ধব মানুষ। তিনি খেটে খাওয়া মানুষকে পছন্দ করেন। জুলুমবাজ, চাঁদাবাজের ঠাই তার কাছে নেই।দলীয় নেতা কর্মিরা তাকে আস্তার স্থান বলেই জানেন। মতবিনিময়ের সময় তিনি সকল ব্যাবসায়ীদের খোজখবর নেন। এমপি সাহেব বলেন বিগত বছর করোনার জন্য তেমন ব্যাবসা বানিজ্য করতে পারেননি, তাই এবার ব্যবসায় মন দিন। আল্লাহ চাহেত অতিতের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন। কর্মি বান্ধব এই এমপি ১/১১ এর সময় ঢাকা ১৮ আসনের রাজপথের লড়াকু সৈনিকেরমত দলকে আগলে রেখেছিলেন। বর্তমান সরকারের আমলে দলকে সু সংগঠিত রাখতে তার তুলনা হয় না। প্রয়াত এমপি এডঃ সাহারা খাতুনের মৃত্যুর পর উত্তরা সহ গোটা ১৮ আসনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দলীয় নেতাকর্মীরা ছিন্নভিন্ন হয়ে পড়েন। জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায়
হাবিব হাসান এমপি শক্ত হাতে এ সকল সমস্যা মোকাবিলা করে দলকে বাঁচিয়েছেন। শুভেচ্ছা ও মতবিনিময়ের সময় আরো উপস্থিত ছিলেন আঃমতিন,এনায়েত সরকার, এহসানুল করিম( রিপন),গিয়াসউদ্দিন ( লিটন),নিউটন প্রমুখ ব্যবসায়ী নেতৃবৃন্দ। তারা সকলে এমপি মোহোদ্বয় কে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here