
আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গাজীপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যড: মো: আমানত হোসেন খান নৌকা প্রতীকে প্রচার প্রচারণায় এগিয়ে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মো: আনিছুর রহমান আরিফ আনারস প্রতীকে, স্বতন্ত্র মো: রুহুল আমীন মোটর সাইকেল, জাতীয় পার্টির মো: এনামুল কবির লাঙ্গল প্রতীকে ভোটের মাঠে রয়েছে।
ভাইস চেয়ারম্যান পদে আসাদুজ্জামান আসাদ (তালা), হাফিজুল হক চৌধরী আইয়ুব (টিয়া পাখি), মাহবুবুল আলম বাবলু (টিউবওয়েল), আব্দুল মজিদ দর্জি (উড়োজাহাজ)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে রওশন আরা সরকার (কলস) এবং মাহমুদা খানম প্রজাপতি প্রতীকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী ২৪ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মোট ভোটার ২ লক্ষ ৬৭ হাজার ৩৯৪, পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৮৮৫ জন, নারী ভোটার ১ লাখ ৩৫ হাজার ৫০৯ জন, মোট ভোট কেন্দ্র ১১৯টি, ভোট কক্ষের সংথ্যা ৬৩৮টি। প্রিজাইডিং অফিসার ১১৯ জন, সহকারি প্রিজাইডিং ৭৯৫ জন, পুলিং অফিসার ১৩৪০ জন ।






