
ডেইলি গাজীপুর প্রতিবেদক: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আইএফআইসি ব্যাংক, কাপাসিয়া শাখার উদ্যোগে ১০ মার্চ, রোববার বিকালে নারী উদ্যোক্তা উদ্বুদ্ধকরণ আলোচনা সভা ও আনন্দঘন পরিবেশে কেক কেটে দিবসটি পালিত হয়েছে।
উপজেলা শহরের কলেজ রোডে অবস্থিত আইএফআইসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন ব্যাংকের উদ্যোক্তা কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারী নেত্রী ফেরদৌস আরা বেগম দিপু, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এফ এম কামাল হোসেন। ব্যবস্থাপক (অপারেশন) মোঃ আনোয়ার হোসেনের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নারী নেত্রী আমিনা মুনমুন, ব্যাংকের ক্যাশ ইনচার্জ এবাদুল হক, তানভীর হাসান, চাকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সঞ্চিতা রানী দেবী, ফজলুল হক একাডেমির শিক্ষক লিমা আক্তার, কোহিনুর বেগম, মেহেদী হাসান খান শাওন প্রমূখ।






