কাপাসিয়ায় দুই নারীর লাশ উদ্ধার

0
407
728×90 Banner

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধিঃ কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের দস্যুনারায়নপুর গ্রামে মেয়ের শশুর বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আছিয়া খাতুন (৫৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। ওপর দিকে একই ইউনিয়নের চর পাবুর এলাকার মানসিক ভারসাম্যহীন মমতাজ বেগম(৫৬) গলায় উড়না পেঁচিয়ে আতœহত্যা করে।
৩ মে রোববার সকাল সাড়ে আটটার দিকে কাপাসিয়া -গোসিংগা সড়কের দস্যু নারায়নপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আছিয়া খাতুন দস্যু নারায়নপুর এলাকার সোলায়মানের স্ত্রী। ২ মে দবিাগত রাতে চর পাবুর এলাকার মানসিক ভারসাম্যহীন মমতাজ বেগম(৫৬) নিজ ঘরে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
কাপাসিয়া থানার এসআই আ: রহমান জানান, মানসিক ভারসাম্যহীন মমতাজ বেগম রাতে তার নিজ ঘরে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সকালে তার বাড়ির লোকজন তাকে খোজতে গেলে তার ঘরের ভিতরে তাকে মৃত অবস্থায় দেখে ।
এলাকাবাসী জানায়, নিহত আছিয়া খাতুন সকালে তার মেয়ে ও নাতনিকে সাথে নিয়ে মেয়ের শশুরবাড়ি কাপাসিয়ার জুনিয়া গ্রামের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে অটো-রিক্সায় চড়ে যাওয়ার পথে দস্যু নারায়নপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহন করা অটো-রিক্সাকে ধাক্কা দেয়। এ সময় অটো-রিক্সা থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই আছিয়া খাতুনের মর্মান্তিক মৃত্যু হয়। তবে তার মেয়ে ও নাতনি দু’জনেই সুস্থ্য আছেন। রিক্সা চালক ও সুস্থ আছে বলে জানাযায় । তাদের বাড়ির অনতিদ‚রেই এই সড়ক দুর্ঘটনা ঘটে।
কাপাসিয়া থানার এসআই মেহেদী হাসান বলেন, সকাল আটটার দিকে দস্যু নারায়নপুর একটি ট্রাক অটো-রিক্সায় ধাক্কা দেয়। এতে রিক্সারযাত্রী পড়ে যায়। পরে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তেই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here