গাজীপুরে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক কারবারি আটক

0
147
728×90 Banner

স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরের টঙ্গীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, সাড়ে ৪ কেজি গাঁজা, তিনটি মোবাইল ফোন, একটি ক্রেডিট কার্ড ও নগদ ৫৭ হাজার ৭০২ টাকা উদ্ধার করা হয়।
বুধবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এর আগে মঙ্গলবার বিকেলে টঙ্গীর কেরানিটেক বস্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন টঙ্গীর কেরানিটেক বস্তি এলাকার মানিক মিয়ার ছেলে মনির হোসেন,একই এলাকার কবির হোসেনের ছেলে টিটু মোল্লা এবং ঢাকার দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকার নুরুল ইসলামের ছেলে লিটন মিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল কেরানিটেক বস্তিতে অভিযান চালায়। অভিযানের সময় ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here