জরিমানার মুখোমুখি হতে যাচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজ

0
257
728×90 Banner

ডেইলি গাজীপুর আন্তর্জাতিক ডেস্ক : হ্যাকিংয়ের কবলে পড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে স্মরণকালের সর্বোচ্চ জরিমানার মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক বিমান পরিবহন সংস্থা -ব্রিটিশ এয়ারওয়েজ। জরিমানার পরিমাণ প্রায় ১৮ কোটি ৩০ লাখ পাউন্ড। গতবছর সেপ্টেম্বরে ওয়েবসাইট হ্যাকিংয়ের কারণে গ্রাহকদের তথ্য চুরি যাওয়ার সাজা হিসেবেই গত সোমবার এ বিপুল অঙ্কের জরিমানা করে যুক্তরাজ্যের তথ্য কমিশনারের কার্যালয় আইসিও। তারা জানায়, ওয়েবসাইটের মাধ্যমে প্রায় পাঁচ লাখ গ্রাহকের বিস্তারিত ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় হ্যাকাররা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here