টঙ্গী ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি (পূর্ব থানা)-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

0
247
728×90 Banner

স্টাফ রিপোর্টার: টঙ্গী ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি (পূর্ব থানা)-এর উদ্যোগে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ২৫ জানুয়ারি নরসিংদীর মনোরম পরিবেশে অবস্থিত ড্রিম হলিডে পার্কে দিনব্যাপী এ বনভোজন আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহাদাত হোসেন কাজল, সভাপতি টঙ্গী ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি (পূর্ব থানা)।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা বিসিডিএস এর সাবেক সহ-সভাপতি এম এ লতিফ, অভিবক্ত টঙ্গী থানা সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, টঙ্গী ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি (পশ্চিম থানা)-এর সভাপতি আমিনুল ইসলাম, জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল, ৫৩ নং ওয়ার্ড সভাপতি নাসির উদ্দিন মাস্টার ,৫১ নং ওয়ার্ড সভাপতি মোশাররফ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৫৬ নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব আহসান উল্লাহ ও ৪৪ নং ওয়ার্ড সভাপতি কাদিরুজামান হিরু।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বিকাশ আর্চায ৫০ নং ওয়ার্ড, সলামত উল্লাহ ৫৫ নং ওয়ার্ড, আল আমিন হোসেন ৫৫ নং ওর্য়াড, আবু সাইদ দেওয়ান ৪৬ নং ওয়ার্ড, দেলোয়ার হোসেন ৪৫ নং ওয়ার্ড, শিলা মজুমদার ৪৫ নং ওয়ার্ড, শাহজাহান ৪৮ নং ওয়ার্ড, আ.হক ৪৮ নং ওয়ার্ড, নজরুল ইসলাম সুজন ৪৬ নং ওয়ার্ড, শাহজাহান ৫৬ নং ওয়ার্ড, মনির হোসেন ৫৬ নং ওয়ার্ড, সিনিয়র সহ-সভাপতি কল্যাণ সমিতি পূর্ব থানা, রওশন সহ প্রমুখ ।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতার ও এমআরপি বাস্তবায়ন গুরুত্ব তুলে ধরেন এবং টঙ্গী অঞ্চলের ঔষধ ব্যবসায়ীদের ও অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে সমিতি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্যে আরও বলেন নায্য মূল্যে ঔষধ বিক্রি ও এমআরপি বাস্তবায়ন এবং কমিশন বৃদ্ধি করতে হবে। তাছাড়া ঔষধ ব্যবসায়ীদের দায়িত্বশীলতা ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনা করা অত্যন্ত জরুরী। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ঔষধ ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং এ ক্ষেত্রে ঔষধ প্রশাসন অধিদপ্তর সবসময় সহযোগিতা করবে।
বনভোজন অনুষ্ঠানে সমিতির সদস্য ও তাঁদের পরিবার-পরিজন অংশগ্রহণ করেন। শিশুদের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফল ড্র ও নানাবিধ বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়ে দিনটি আনন্দ ও উৎসবে পরিণত হয়। প্রাকৃতিক পরিবেশে মিলনমেলায় পরিণত হওয়া এ আয়োজন সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় করেছে বলে অংশগ্রহণকারীরা জানান।
শেষে আয়োজক কমিটি অতিথি, সদস্য ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here