টঙ্গী থেকে অপহৃত শিশু ফরিদপুর থেকে উদ্ধার আটক ১

0
227
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গী থেকে অপহৃত আয়েশা সিদ্দিকা ৫ মাসের এক শিশুকে ফরিদপুর থেকে উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এই ঘটনায় জোৎসনা আক্তার (৩২) নামে এক জনকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে টঙ্গী পূর্ব থানার হলরুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন দক্ষিণ জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাসিবুল আলম।
তিনি আরো জানান, গত ২৪ নভেম্বর ৫ মাস বয়সী শিশুটি হারিয়ে গেলে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারন ডায়রী করেন শিশুর মা পান্না আক্তার। ডায়রীর সুত্র ধরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ অপরাধ(দক্ষিণ) জোনের উপ-পুলিশ কমিশনার এর দিক নির্দেশনায় টঙ্গী পূর্ব থানার এস আই লিটন শরিফ তথ্য প্রযুক্তির সহায়তায় ও শিশুর মায়ের জবানবন্দি বিশ্লেষণ করে ফরিদপুরের ভাঙ্গা থানার মালিগ্রাম এলাকা থেকে ১ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৭টায় শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় ঘটনার সাথে জড়িত ফরিদপুর জেলার ভাঙ্গা থানা চন্ডিদাসদী সোনাখোলা গ্রামের শেখ আঃ মজিদ মিয়ার মেয়ে জোৎস্না আক্তারকে আটক করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here