টঙ্গীতে ঢাকা ওয়াশিং কারখানাকে পরিবেশ দূষণরে দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

0
223
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে ইটিপি ব্যবহার না করায় ঢাকা ওয়াশিং কারখানাকে পরিবেশ দূষণরে দায়ে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে। আজ শুক্রবার জেলা প্রশাসন, গাজীপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় এর সার্বিক সহযোগিতায় গাজীপুর জেলার টঙ্গী বিসিক এলাকায় পরিবেশ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় ।
উক্ত ভ্রাম্যমান আদালতে ঢাকা ওয়াশ লি নামক জিন্স ওয়াশিং কারখানাকে ইটিপি বন্ধ রেখে ওয়াশিং কার্যক্রম এর মাধ্যমে তুরাগ নদ দূষণ করায় কারখানাটিতে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য পূর্বক তা আদায় করা হয় এবং দ্রুত ইটিপি মেরামত সম্পন্ন করে ফ্যাক্টরি চালু করার নির্দেশ প্রদান করা হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার জনাব মোঃ আশরাফ উদ্দিন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন গাজীপুর আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here