

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের পদপ্রার্থী এস. এম. জাহাঙ্গীর হোসেন তার নির্বাচনী প্রচারণার শুরুর প্রথম দিনই সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দলে সন্ত্রাস ও চাঁদাবাজদের কোনো ধরনের ঠাঁই কিংবা স্থান হবে না।
এসম তিনি বলেন, ঢাকা -১৮ আসনে সন্ত্রাস ও চাঁদাবাজদের ঠাঁই নেই । যাদের মনের ভেতর এমন চিন্তা ভাবনা রয়েছে, তারা আগে থেকেই নিজ থেকে ভালো হয়ে যান।
এস. এম. জাহাঙ্গীর হোসেন বলেন, বিগত প্রায় ৩৮ বছর ধরে রাজনীতির সাথে যুক্ত থেকে জনসেবায় নিয়োজিত ছিলাম এবং এখনও আছি। যারা সাধারণ মানুষদের সেবা করবেন তাদের আমরা সাধুবাদ জানাই। সবাই মিলে তাদের সেবায় নিয়োজিত থাকবো।
গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি, ২০২৬) সকালে রাজধানীর উত্তরখান এলাকায় শাহ কবির (রঃ) মাজার প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দেশে বিগত করোনাকালীন সময়ের কথা তুলে ধরে এস, এম, জাহাঙ্গীর হোসেন বলেন, যখন কারো বাবা মারা গেলে সন্তান লাশ দেখতে যেত না তখন আমরা দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি ঘরে ঘরে গিয়ে খোঁজ খবর নিয়েছি এবং সাধ্য অনুযায়ী সহায়তা করেছি।
তিনি আরো বলেন, আমরা জনদূর্ভোগ সৃষ্টি করে শোডাউন বা মিছিল করবো না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, মানবিক দেশ গড়বেন। মানবিক দেশ গড়তে হলে জনদূর্ভোগ সৃষ্টি করা যাবে না।
ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বলেন,আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভোটে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে দলের চেয়ারম্যান তারেক রহমানের প্ল্যান অনুযায়ী ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড এবং হেল্থ কার্ড দেওয়া হবে।
তিনি বলেন, ১৮ মাসে সারা দেশ থেকে দেড় কোটি মানুষকে চাকুরী দেয়ার পরিকল্পনা রয়েছে।
এদিকে উত্তরখান থানা এলাকার ৪৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করার সময় বায়োবৃদ্ধ নারী পুরুষ, তরুণ তরুণীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়। এ সময় ধানের শীষের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে। নির্বাচনী প্রচারকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৫ নং ওয়ার্ড এর সদর রাস্তা এবং অলিগলিতে প্রার্থী ও তার লোকজন মানুষের কাছে ভোট ছেড়ে লিফলেট বিতরণ করেন এবং আগামী নির্বাচনে তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন। এছাড়া সংসদীয় ঢাকা -১৮, এর স্থানীয় ভোটাররা বলেন, ধানের শীষের জয়ের পক্ষে সবাই একমত থেকে কাজ করবেন। এলাকার রাস্তা- ঘাটের উন্নয়নে জন্য হলেও এই আসনে বিএনপি প্রার্থী এস, এম, জাহাঙ্গীর হোসেনকে বিপুল ভোটে জয় নিশ্চিত করবেন।
রাজধানীর উত্তখান থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সভাপতি সুলতান মাহমুদ বকুলের সভাপতিত্বে আনুষ্ঠানিক প্রচারণা ও গণসংযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি জামির হোসেন, সেচ্ছাসেবক দল মহানগর উত্তরের সহ সভাপতি মোস্তফা কামাল হৃদয়, দক্ষিনখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদার, উত্তরা পূর্ব থানা বিএনপির সভাপতি মো. শাহ আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেসবাহ উদ্দিন খোকন, আওলাদ হোসেন, মো.আলাউদ্দিন, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মো.আমান উল্লাহ ভুইঁয়া আমান, বিএনপি নেতা আলমাছ আলী, বিএনপি, যুবদল, ছাত্র দলসহ সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মী এবং ঢাকা -১৮ আসনের দলীয় নেতাকর্মী, সমর্থক, ভোটার ও সর্বস্তরের মানুষের উপস্থিত ছিল চোখে পরার মতো।






