দক্ষিনখানে মুদি ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

0
156
728×90 Banner

নিজস্ব প্রতিবেদক : বকেয়া পাওনা টাকা যাওয়ার জের হিসেবে রাজধানীর দক্ষিণখানের পূর্ব মোল্লারটেক এলাকায় মুদি ব্যবসায়ী মোঃ আসাদুজ্জামান ওরফে রাশেদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ী ও এলাকাবাসী।
গতকাল শনিবার (২৭ ডিসেম্বর, ২০২৫) পূর্ব মোল্লাটেক এলাকায় সাধারণ ব্যবসায়ী ও এলাকার স্থানীয় ব্যক্তিরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন। গেল ২৬ই ডিসেম্বর মুদি ব্যবসায়ীর এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
জানা যায়, রাশেদুল ইসলাম একজন মুদি ব্যবসায়ী। গতবছর ৫ই আগস্টের পর থেকে জাতীয়তাবাদী দলের নাম ভাঙ্গিয়ে তথাকথিত কিছু সন্ত্রাসী দোকান থেকে পণ্য সামগ্রী নিয়ে যায়। এভাবে অনেক টাকার পণ্য নেওয়া শেষে বকেয়া টাকা চাইতে গেলেই তার উপর অতর্কিত হামলা। এ ঘটনায় মুদি ব্যবসায়ী রাশেদুল গুরুতর যখম প্রাপ্ত হয় এবং তার মাজায় ডিস্কে অপারেশনের মাধ্যমে জয়েন্ট ছিল যাহার ৩টি নাট ছুটে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণখান থানায় মোঃ আবু বকর সিদ্দিক, শাওন আহমেদ রাজু, রুবেল হাওলাদার, মমিন, রাজুমিয়া, হৃদয় সহ আরো অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয় এবং যা এখনো তদন্তাদিন আছে । এ ঘটনায় ব্যবসায়ী সমাজ ও সাধারণ জনগণের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, উক্ত সন্ত্রাসীরা তথাকথিত বিএনপির নাম ভাঙ্গিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম ও অপতৎপরতা চালিয়ে যাচ্ছে, যাতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এদের অপতৎপরতা রোধে স্থানীয় প্রশাসন ও জাতীয়তাবাদী দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট স্থানীয় তৃণমূল কর্মীরা দৃষ্টি আকর্ষণ করেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here