দাক্ষিনখানে প্রবাসীর স্ত্রীর ক্রয়কৃত সম্পত্তি থেকে জোরপূর্বক উৎখাতের চেষ্টার অভিযোগ

0
134
728×90 Banner

অলিদুর রহমান অলি,গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের দাক্ষিনখান এলাকায় এক সৌদি প্রবাসী স্ত্রীর ক্রয়কৃত সম্পত্তি থেকে জোরপূর্বকভাবে উৎখাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় মো: নাছির মোল্লা ও লতিফা বেগমের বিরুদ্ধে। জানা গেছে, লতিফা বেগমের পিতা লাবু মিয়া দশ দলিল মূলে জীবিত থাকা অবস্থায় যতটুকু জমি পাওনা তার থেকে ৩১শতাংশ জমি বেশি বিক্রি করে দেয়। এরপর ২০০৭ সালে লাবুর বোন রাবিয়া ও রাজিয়ার রেকর্ডিয় মালিক থেকে তার ছেলে-মেয়েরা রবিউলের নিকট বিক্রি করেন। পরবর্তী রবিউল তাহার অংশ থেকে ২০১২ সালে সাব কবলা রেজিষ্ট্রি মূলে তিন ভাই মো: মনির হোসেন, আনোয়ার হোসেন ও জমির হোসেনের নিকট বিক্রি করেন। অতঃপর ২০১৭ সালে জানুয়ারি ও নভেম্বর মাসে দুটি দলিলে মো: মনির হোসেন, আনোয়ার হোসেন ও জমির হোসেনের নিকট থেকে মোট ৭ শতাংশ জমি সীমা আক্তার ক্রয় করে ভোগদখল করে আসছে।
এবিষয়ে জিএমপি সদর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল ইসলামের জানতে চাইলে তিনি বলেন, আদালতে মামলা থাকলে বাদীকে ১৪৪ ধারার নোটিশ দেখাতে বলেন। আমি আইনগত ব্যবস্থা নেব। জমিজমার বিষয়ে সম্পূর্ণ আদালতের এখতিয়ার। আদালত যে নির্দেশ দিবে পুলিশ তা পালন করবে।
দাক্ষিনখান এলাকার স্থায়ী বাসিন্দা আলমাস মোল্লা বলেন, নাছির মোল্লা ও লতিফার পিতা লাবু মিয়া তার প্রাপ্ত সম্পতির চেয়ে অনেক বেশি সম্পত্তি বিক্রি করেছেন এবং তারপরেও উক্ত বিক্রিত সম্পত্তি দুই ছেলে মেয়ের নামে লিখে দেয়। কিন্তু বর্তমানে ক্রয়কৃত ভোগদখলকৃত মালিকদের না জানিয়ে একতরফা রায় আনেন নাছির ও লতিফা। এরপর ভোগদখলীয় মালিকরা জানতে পেরে গাজীপুর আদালতে মামলা করেন। আমার জানামতে নাছির মোল্লা ও লতিফা এখানে কোন সম্পত্তি পায় না। তারা একতরফা রায় দেখিয়ে সীমার ক্রয়কৃত সম্পত্তি থেকে জোরপূর্বক ভাবে তাকে উৎখাতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নাছির মোল্লা ও লতিফা বেগম।
এবিষয়ে ভুক্তভোগী সীমা আক্তার ২৭ জানুয়ারি জিএমপি’র সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী মিলন (৪০), মৃত লাবু মিয়ার ছেলে নাছির ও লতিফা বেগম ও মিলনের ছেলে লিজন নির্দেশে বেশ কিছু দিন যাবৎ সীমার বাড়ীর পূর্ব পার্শ্বে লতিফা বেগম এর ছাপড়া টিনসেড রুমের সামনে ফাকা জায়গায় বসে কিছু বখাটে ছেলেরা নেশা জাতীয় দ্রব্য সেবন করাসহ রাত বিরাতে হৈ হোল্লার করে থাকেন এবং ভুক্তভোগী সীমার বাড়ীর বিভিন্ন জিনিস পত্র ও জমির পিলার উঠিয়ে এবং ফসলাদির ক্ষতি সাধন করে। সীমা তাদের অন্যায়ের প্রতিবাদ করলে বিবাদীরা সীমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি প্রদান করে। ভুক্তভোগী সীমা আরো বলেন, তাদের ভারাটে সন্ত্রাসীরা আমাকে দেখলেই বিভিন্ন ধরনের অশ্লিল অঙ্গিভঙ্গি করে এবং হত্যা গুমের হুমকি প্রদান করে। বর্তমানে আমি বিবাদীদের ভয়ে আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। এব্যাপারে সুষ্ঠ বিচারের দাবিতে পুলিশ প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী সীমা আক্তার।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here