নদীতে সোচ্চার নৌ পুলিশ : নয় কোটি মিটার কারেন্ট জাল উদ্ধার

0
171
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : করোনাভাইরাস প্রতিরোধে নদীতে জনসাধারণের অবাধে চলাচল নিয়ন্ত্রণ, শৃংখলা রক্ষা এবং নদীতে অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌ পুলিশ।
নৌ-পুলিশের মুক্তারপুরের পুলিশ পরিদর্শক মোঃ কবির হোসেন আজ মঙ্গলবার গনমাধ্যমকে জানান, এ মাসে প্রায় নয় কোটি মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে বাংলাদেশ নৌ পুলিশ।
এদিকে, নৌ পুলিশের ডিআইজি মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) আজ গনমাধ্যমকে বলেন- নৌ-পুলিশের জাটকা সংরক্ষণ অভিযান সারা বছরই চলে। তবে, বিশেষ করে মার্চ ও এপ্রিল মাসে এ অভিযান আরও কঠোর করা হয়।
তিনি বলেন, এ বছর জাটকা সংরক্ষণ অভিযান শেষ হলেও নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল উদ্ধারে সাড়াশি অভিযান চলবে। তাই নৌ পুলিশ অবৈধ জাল তৈরির কারখানায়ও অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে । অসাধু ব্যবসায়ীরা যাতে নতুন জাল তৈরি করতে না পারে সে দিকেও কঠোর নজরধারী করা হচেছ।
অপর দিকে, নৌ-পুলিশের মুক্তারপুরের পুলিশ পরিদর্শক মোঃ কবির হোসেন খান আজ গনমাধ্যমকে বলেন, এ মাসে প্রায় নয় কোটি মিটার জাল উদ্ধার করেছেন। নৌ পুলিশ মুন্সিগঞ্জ সদর থানার মালিপাথর এলাকায় অভিযান চালিয়ে এ সব অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেন।
তিনি আরও বলেন,উদ্ধারকৃত কারেন্ট জাল জেলা মৎস্য কর্মকর্তা ও থানা মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে মিরকাদিম পুলিশ লাইন্স মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আজ মঙ্গলবার ডিএমপি’র এক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধে নদীতে পুশব্যাকের কার্যক্রম চলমান রেখেছে নৌ পুলিশ। দেশের বিভিন্ন নদীতে এপ্রিল মাসের ১১ তারিখ থেকে নৌ পুলিশের ২২টি জাহাজ মোতায়েনের পর ২৫ হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে পুশব্যাক করা হয়েছে।
এতে আরও বলা হয়, চলতি মাসের ১লা থেকে শুরু করে ৯মে পর্যন্ত ৯কোটি ৭১লাখ ,৪৬ হাজার ৭৯০ মিটার অবৈধ কারেন্ট জাল, যার বাজার মূল্য প্রায় ২০৭ কোটি ৫৮লাখ ৬৮ হাজার ৭৫০ টাকা। এছাড়া ২ হাজার১৩৫ কেজি জাটকা মাছ, যার বাজার মূল্য প্রায় ৬ লাখ ৩৮ হাজার টাকা উদ্ধার করে নৌ পুলিশ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here