নারী নির্যাতন ও প্রতিরোধ, প্রাসংগিক ভাবনা

0
320
728×90 Banner

আ.স.ম জাকারিয়া: নারী ‘‘নির্যাতন’’ এ শব্দটি বর্তমান বাংলাদেশে খুবই পরিচিত শব্দ। গ্রাম থেকে শহর সর্বত্র এ শব্দটি সবার নিকট পরিচিত এবং এর অর্থ ও বোধগম্য। আমাদের দেশে নারীরা বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হন। এ নির্যাতন শারীরিক এবং মানসিক দু ভাবে হয়ে থাকে। ইদানিং ‘ধর্ষণ’ নামক এক পৈশাচিক কর্মকান্ডে দেশের আপামর জনগন স্তম্ভিত। মনে হয় মুষ্টিমেয় নর পশুর হাতে সভ্য সমাজ জিম্মি হয়ে আছে। বর্তমানে নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে, পাশাপাশি শিশু নির্যাতন ও চলছে, তাও আবার নারী শিশু। ধর্ষণ, হত্যার শিকার এখন নিত্য নৈর্মিত্তিক ঘটনা। অনেক আগে থেকেই নারীর প্রতি নির্মম নির্যাতন, আমাদের দেশে চলে আসছে। কারণে অকারণে, পাওয়া না পাওয়া, তথা আর ও বহুবিদ কারণে নারীর উপর নির্যাতন চালানোর হয়ে থাকে। পান থেকে চুন খসলে পারিবারিক ভাবে নারীরা লাঞ্চনা, গঞ্জনা, অপবাদ এবং শারীরিক নির্যাতনের শিকার হন। যৌতুক, বাল্য বিবাহ, ধর্মীয় কুসংস্কার বর্তমানে ধর্ষণ এবং ইভটিজিং এর মাধ্যমে নারীরা নির্যাতিত, নিপীড়িত ও নিগৃহিত হয়। নারীর প্রতি বর্তমানে যে অত্যাচার হয়, তা একক এবং সংঘবদ্ধ ভাবে, পারিবারিক ভাবে, এমনকি কর্মক্ষেত্রে ও নারীরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন। নারীরা যেহেতু দুর্বল, সেহেতু তারা আক্রমনের শিকার হয়। অনেক ক্ষেত্রে আর্থিক প্রতিপত্তির জোরে অসৎ রাজনৈতিক শক্তির ছত্রছায়ায় নারীরা লাঞ্চিত হয়।
এ নির্যাতনের অনেক গুলো কারণ দেখা যায়, যৌতুক তার মধ্যে অন্যতম। যৌতুক নামক ব্যাধিটা নারী নির্যাতনের অন্যতম কারণ। সমাজের উপর নীচ সকল ক্ষেত্রে যৌতুক একটি সমস্যা। সমাজের এক শ্রেণির মানুষ যৌতুক নামক ব্যাধিটা সমাজে ছড়িয়ে দিয়েছে। লোকিকতা, আভিজাত্য প্রমাণ করার জন্য ছেলে বা মোয়ের বিয়েতে বিভিন্ন পণ্য সামগ্রির বহর পাঠিয়ে সমাজে নিজের বিশেষত্ব জাহির করে। কিন্তু তারা বড়গিরি জাহির করতে গিয়ে সমাজের মাঝে যে বিষ বৃক্ষের জন্ম দিয়েছেন সে খেয়াল রাখেননি। তাদের খাম খেয়ালি পনার জন্য সমাজের মাঝে যে বৈষম্য সৃষ্টি হলো, তা এক শ্রেণির জন্য মরণ ফাঁদে পরিণত হলো।
তারা চায় সমাজের মাঝে বৈষম্য বিদ্যমান থাকুক তাহলে তাাদের আমিত্ব বজায় রাখতে পারবে। তথা কথিত গরিব মানুষ গুলো অসংখ্য মানুষিক যন্ত্রনার থাকুক। যন্ত্রনার বিষে-বিষে অস্থির এক সমাজ তৈরী হোক। যেখান থেকে তারা ফায়দা লুটার চেষ্টা করবে এবং গরিব মানুষের উপর প্রভূত্ব বজায় রাখতে পারবে। যৌতুক নামক ব্যাধির কারণে নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়। বিশেষ করে মধ্যবিত্ত এবং নি¤œ মধ্যবিত্ত পরিবারের মেয়েরা। যৌতুক তারা বিশেষ ভাবে দিতে পারে না, পারিবারিক অক্ষমতা জন্য ফলে এদের জীবনে নেমে আসে বিচ্ছেদ, বিরহ, তালাক, শারীরিক নির্যাতন ইত্যাদি।
যৌতুকের কারণে অনেক সুন্দর জীবনের সমাপ্তি ঘটে। যৌতুক লোভি পরিবারের সবাই মিলে, অত্যাচার করে, এবং সর্বশেষ হত্যা করতেও দ্বিধা করে না । যৌতুক এক নির্মম অভিশাপ নারী নির্যাতনের ক্ষেত্রে। আত্মহত্যা অন্যতম কারণ যৌতুক। অস্বচ্ছল পরিবার, গরিব পরিবারের মেয়েরা মা, বাবার অসহায়ত্বকে দেখে, যে কষ্ট পায়। মা, বাবার অসহায় অবস্থা, বেদনা বিধূর মুখচ্ছবি তাকে আত্মহত্যার পথে যেতে বাধ্য করে। সে ভাবে আমার কারণে মা, বাবা, পরিবার তারা কষ্টে আছে। সুতরাং এ জীবনের পরিসমাপ্তির মধ্য দিয়ে অন্তত পরিবার পরিজনকে কিছুটা শান্তি দিয়ে যাই।
সমাজে বাল্য বিবাহ নারী নির্যাতনের এর আর একটি কারণ । অপরিণত বয়সে বিবাহ। বুঝে না সংসার ধর্ম। ফলে শুরু হয় নানা ধরণের হয়রানি। নিজে বুঝেননা কি করা উচিত। না বুঝার কারণে শুরু হয় ভাঙ্গা গড়ার খেলা। কুসংস্কার, ধর্মীর প্রভাব, অশিক্ষা নারী নির্যাতনের অনেক গুলো কারণ। কন্যা সন্তান অভিষাপ। কন্যা সন্তান সমাজের বোঝা ইত্যাদি বিষয় গুলো ও নারীকে নির্যাতনের জায়গা নিয়ে যায়। সমাজের এক শ্রেণির মানুষ, যারা সমাজে নারীকে বোঝা, ভোগের সামগ্রী ও পণ্য হিসাবে মনে করে। তারা বুঝতে চায় না, নারীরা ও সমাজের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে। বর্তমান যুগে নারীরা বোঝা নয়, উন্নয়নের রূপকার।
ইদানিং বাংলাদেশে নারী নির্যাতনের অন্যতম কারণ সামাজিক অবক্ষয়। সমাজের সর্বস্তরে মূল্যবোধের অবক্ষয়। রাস্তা ঘাটে নারীরা লাঞ্চনার শিকার। ইভটিজিং সর্বত্র। উঠতি বয়সের যুবকরা রাস্তা ঘাটে, মাঠে ময়দানে স্কুলে কলেজের আঙিনায় ইভটিজিং করে থাকে। যাহা বর্তমানে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। এর কোন প্রতিকার নেই। প্রকাশ্যে নারীরা নির্যাতিত হচ্ছে, ধর্ষিতা হচ্ছে। অনেক সময় দেখা যায় প্রতিবাদ বা প্রতিরোধ না করে, মোবাইলে ভিডিও করে তা ছড়িয়ে দেয় সর্বত্র। এ যেন এক খেলা। ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব স্থাপন করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে অবশেষে হত্যা করে। বর্তমানে নারীরা ঘরে, বাইরে, সর্বত্র ইভটিজিং, ধর্ষনের শিকার। গাড়িতে, বাড়িতে, কর্মস্থলে, পাড়ায়, মহল্লায় ্অফিসে, আদালতে সবখানে নারীরা নিগৃহিত লাঞ্চিত। এক কথায় বললে, নারীরা আজ পুরুষের হাতের খেলার পুতুল, যা খুশি তাই করতে পারে। এক কথায় নারীর ক্ষেত্রে এ যেন এক মুগের মুল্লুক। গার্মেন্টস শিল্পের আশি ভাগই নারী শ্রমিক। তারা এতবেশি নির্যাতিত যা ভাষার ব্যক্ত করার মত নয়। কর্মক্ষেত্রে সহকর্মীদের দ্বারা নির্যাতিত। রাস্তায় আসা যাওয়ার পথে, বখাটেদের দ্বারা নিগৃহিত। বাড়িওয়ালা কর্তৃক নিগৃহিত।
এর জন্য বহু আইন রয়েছে, আছে। অসংখ্য সুমিরা আত্মহত্যা করে। সকিনারা ধর্ষিতা হয়। অসংখ্য আছিয়ারা অধিকার হারা হয়। আশ্রয় চায়, আইনের কাছে, আইনের রক্ষকরা শুনেও না শুনার ভাণ করে। তাদের রক্ষার জন্য, প্রতিকারের জন্য আইনের হাত প্রসারিত হয় না, বরং সংকুচিত হয়। আইনকে চালাতে হলে, আইনের রক্ষকদের পিছনে সময় দিতে হয়। এটা যারা পারে, আইন তাদের পিছনে হাঁটে। যারা সময় দিতে পারে না, তাদের জন্য আইন অন্ধ। ফলে আইন আছে, থাকবে। কিন্তু কাজ করবে বুঝে শুনে। শুধুমাত্র আইন দিয়েও এসব সমস্যার সমাধান সম্ভব হয় না। এ সামাজিক সমস্যাগুলো সমাধানের জন্য সচেতনতা দরকার। সামাজিক সচেতনা একান্ত কাম্য। নারীরা ও এ সমাজের উন্নয়ন উন্নতির সম অংশীদার । এরা মা, বোন স্ত্রী। নারী -পুরুষের সম্বলিত প্রচেষ্টার মধ্যদিয়ে একটি দেশ সুন্দর ভাবে গড়ে উঠে। সমাজে শান্তি, বিরাজ করে। এ বোধের জায়গায় সমাজের পুরুষদের, আইনের রক্ষকদের নিতে পারলে নারী নির্যাতন কমতে পারে। তথাকথিত আইনের রক্ষকরা যদি সত্যিকারে মন- মানসিকতা ইমাম আকিদার মধ্যে থেকে সঠিক দায়িত্ব পালন করে, আইনের সঠিক প্রয়োগ করে তাহলে নারী নির্যাতনের মাত্রা কমে আসবে। বর্তমান বাংলাদেশে নারী নির্যাতন প্রতিরোধ কল্পে বহু আইন রয়েছে যাহা যুগ উপযোগী । পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশে নারী নির্যাতন কল্পে, রচিত আইন অনেক বেশি শক্তিশালী। শুধু অভাব এর সঠিক প্রয়োগ। দুর্ভাগা এদেশে আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না বলেই, অপরাধী অপরাধ করে ও রেহাই পায়। সুতরাং আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা দেশ, জাতির স্বার্থে যদি সত্যি কারের কর্তব্য পালন করে, তবে দুষ্টের দমন, শিষ্টের পালন সম্ভব হবে। তাছাড়াও রয়েছে রাজনৈতিক ছত্র ছায়া। নারী নির্যাতন প্রতিরোধ কল্পে গৃহিত আইনের সঠিক প্রয়োগ। পুরুষ শাসিত সমাজের তথাকথিত পুরুষদের মানসিকতার পরিবর্তন, সচেতন জন গোষ্ঠী তৈরী হওয়া দরকার। আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব প্রাপ্তদেরে মানবিক হওয়া। রাজনৈতিক ছত্র ছায়া বন্ধ করা। ধর্মীয় কুসংস্কার, অশিক্ষা, কুশিক্ষার বেড়া জাল থেকে সমাজকে বের করে আনা। নারী শিক্ষার প্রসার এবং আর্থিক স্বচ্ছলতার লক্ষে কর্মক্ষমকরে গড়ে তোলা।
বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটকে কাজে লাগানো দরকার, তাহলে নারীর প্রতি বিভিন্ন প্রকার নির্যাতন দমন করা সম্ভব। দেশের সকল প্রচার মাধ্যমে জন সচেতনতামূলক প্রচার আবশ্যক। কর্মক্ষেত্রে সকল কর্মকর্তা, কর্মচারীদের নারীর প্রতি সহনশীল, হয়রানী, ধর্ষন সহ সকল কর্মকান্ডের ব্যাপারে প্রশিক্ষণ -প্রদান করা।
‘‘সবচেয়ে বড় প্রয়োজন সামাজিক প্রচার, সমাজের সচেতন এবং অগ্রগামী শ্রেণিকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা’’ আইনের সঠিক প্রয়োগে রাষ্ট্রের সঠিক উদ্যোগ। তবেই ধর্ষকরা, নির্যাতন কারীরা ভয় পাবে, তারা বুঝবে তারা আর পার পাবে না।
লেখক: শিক্ষক, শ্রমিক নেতা ও সাংস্কৃতিককর্মী।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here