বৃষ্টি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

0
160
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আশুলিয়ার চাঞ্চল্যকর আলোচিত বৃষ্টি হত্যা মামলার প্রধান আসামি আসাদুল’কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।
রোববার (৩০ জানুয়ারি) রাতে তাকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়।
র‍্যাব-৪ এর সহকারী পরিচালক পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার চাঞ্চল্যকর বৃষ্টি হত্যা মামলার প্রধান আসামি আসাদুলকে রোববার রাতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here