
দ্বীন মোহাম্মদ মুন্না, শাহরাস্তি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শাহরাস্তি উপজেলা শাখার ত্রি-মাসিক সাধারন সভা সম্পন্ন হয়েছে। গত ২৭ জুলাই শনিবার বিকাল ৫টায় ঠাকুরবাজারস্থ শাহরাস্তি প্রেসক্লাব মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। শাহরাস্তি উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মুক্তিযুদ্ধা কাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নোমান হোসেন আখন্দের পরিচালনায় সাধারন সভায় বক্তব্য রাখেন শাহরাস্তি মফস্বল সাংবাদিক ফোরামের কার্যকরী সদস্য ও সহকারী অধ্যাপক মো: আবুল কালাম, সহ-সভাপতি মাসুদ রানা, স্বপন কর্মকার মিঠুন, জাকির হোসাইন খাঁন, যুগ্ন-সাধারন সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ, যুগ্ন-সাধারন সম্পাদক ও প্রবাসী সাংবাদিক, নাট্যকার, কবি জাহাঙ্গীর আলম হ্নদয়, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম পাটোয়ারী।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মহিউদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দ্বীন মোহাম্মদ মুন্না, সহ-প্রচার সম্পাদক, সিদ্দিকুর রহমান নয়ন, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক হাসান আহম্মেদ বাবলু, সহ-অর্থ বিষয়ক সম্পাদক রকি চন্দ্র সাহা, সদস্য আবু মুছা আল শিহাব, মাহমুদুল হাসান প্রমুখ।
সাধারন সভায় কবি, নাট্যকার, প্রবাসী সাংবাদিক, মফস্বল সাংবাদিক ফোরামের যুগ্ন- সাধারন সম্পাদক, শাহরাস্তির কৃতি সন্তান মো. জাহাঙ্গীর আলম হ্নদয়কে সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা ও সর্ন্মাননা প্রদান করা হয়। সভায় শাহরাস্তি উপজেলা মফস্বল সাংর্বাদিক ফোরামকে আরো গতিশীল ও জোরদার করার লক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।






