ফতুল্লায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেফতার

0
269
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: র‌্যাবের অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা হতে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে।
গত ২৫জুলাই ২০১৯ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দারুল হুদা মহিলা মাদ্রাসার ০৩ জন ছাত্রীর মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১১ কর্তৃক গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে ঘটনার সত্যতা পায়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গত ২৭ জুলাই ২০১৯ সন্ধ্যা সময় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দারুল হুদা নামক মহিলা মাদ্রাসায় অভিযান পরিচালনা করে ধর্ষক মোঃ মোস্তাফিজুর রহমান (২৯), সাং-কাওয়ালিকোনা, পোঃ-লক্ষীগঞ্জ, থানা-সদর, জেলা-নেত্রকোণা’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত মোঃ মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন যাবৎ দারুল হুদা মহিলা মাদ্রাসার ১১ জন ছাত্রীকে বিগত ০৩ বছর ধরে মাদ্রাসায় তার রুমে বিভিন্ন কৌশল অবলম্বন করে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা ও যৌন হয়রানি করে আসছে এবং এই অপকর্মের পর সেইসব ছাত্রীদের কেউ কেউ মুখ খোলার চেষ্টা করলে তাদের একেক জনকে একেক অপবাদ দিয়ে মাদ্রাসা থেকে বের করে দেয়। এইভাবে সে বিভিন্ন বয়সী মাদ্রাসার ছাত্রীদেরকে কখনো বিভিন্ন প্রলোভন দেখিয়ে আবার কখনো জোরপূর্বক ধর্ষণ করত। সে ছাত্রীদের’কে কখনো আখিরাতের ভয় দেখিয়ে হুজুরের কথা শোনা ফরজ, না শুনলে গোনাহ হবে এবং জাহান্নামে যাবে এইরকম নানা ফতোয়ার মাধ্যমে, তাবিজ করে পাগল করা বা পরিবারের ক্ষতি করার কথা বলে ছাত্রীদের ধর্ষণ করতো বলে স্বীকার করে। এমনকি তার ০৮ বছর বয়সী নিকটাত্মীয় যে তার মাদ্রাসায় পড়ত তাকেও একাধিকবার ধর্ষণ করেছে বলে ভিকটিম এর মা-বাবা অভিযোগ করে যা ধর্ষক মোস্তাফিজ অকপটে স্বীকার করে। এছাড়াও ধর্ষক মুস্তাফিজ নিজেই বিভিন্ন জাল হাদিস তৈরী করে হুজুরের সাথে সর্ম্পক করা জায়েজ আছে বলে ছাত্রীদের বলত। একটি জাল হাদিসের মাধ্যমে অভিভাবক ও স্বাক্ষী ছাড়া বিয়ে হয় বলে একাধিক ছাত্রীকে কৌশলে ধর্ষণ করার পর আরেকটি জাল হাদিসের মাধ্যমে তালাক হয়ে গেছে ফতোয়া দিয়ে মাদ্রাসা থেকে বিভিন্ন অপবাদ দিয়ে বের করে দিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ০৬ ছাত্রীকে ধর্ষণ ও আরও ০৫ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও যৌন হয়রানির কথা স্বীকার করে।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here