‘সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল’ রোজিনা ইসলামের জামিন : বানাসাস’র সন্তোষ

0
166
728×90 Banner

নিজস্ব প্রতিবেদক: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের আওতায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়ের করা মামলায় জামিন মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত। এজন্যে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস) এর সভাপতি নাসিমা আক্তার সোমা ও সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী।
নেতৃবৃন্দ রোববার এক বিবৃতিতে বলেন, মুক্ত সাংবাদিকতার পথ রোধ করা যাবে না। নিজেদের অধিকার আদায়ের জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সারাদেশের সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রোজিনার প্রতি তথা সাংবাদিকতার প্রতি অন্যায়ের প্রতিবাদে সোচ্চার ভূমিকা পালন করেছেন। সাংবাদিকদের এই ঐক্যবদ্ধ চেতনা ধরে রাখতে হবে। সাংবাদিকদের মৈত্রী ও সংহতি সুদৃঢ় করতে হবে। এছাড়া স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বিদ্যমান বিভিন্ন আইনের ধারা ও উপধারা বিলোপের দাবি এবং একই সঙ্গে সাংবাদিকদের রক্ষার জন্যে ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন এবং গণমাধ্যম কর্মী আইন অবিলম্বে সংসদে পাস করার আহ্বান জানান।
বানাসাস মনে করে এই মুহূর্তে ৫ দফা দাবিতেই গুরুত্ব দেয়া দরকার :
১.রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার।
২.হেনস্তাকারী কর্মকর্তাদের শাস্তি দাবি।
৩. স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্ষমা প্রার্থনা ও দু:খ প্রকাশ।
৪. অফিসিয়াল সিক্রেটস আইন বাতিল।
৫. সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন।
মূলত বিএফইউজে’র ডাকা আন্দোলনে অঙ্গ ইউনিয়ন সমূহ, দেশের প্রেস ক্লাব সমূহ সহ সব সাংবাদিক সংগঠনগুলো অংশ নেন । মাননীয় প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বানাসাস।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ মে) সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেন বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)। এ সময় বক্তারা মুক্ত সাংবাদিকতায় বাধা যত কালাকানুন আছে সব বাতিল চান তারা। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিল ও ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের দাবি জানান। এছাড়া তারা রোজিনাকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here