
গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বেসরকারি প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশেন(আইডিএফ) কতৃক প্রথম ঋন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সাপাহার কাজী পাড়ায় অফিস চত্বরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক অনুমোদিত একটি অরাজনৈতিক,অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান আইডিএফ এর আয়োজনে সাপাহার শাখায় প্রথম ঋন কর্মসূচীর ঋন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডেপুটি নির্বাহী পরিচালক ঢাকা নিজাম উদ্দীন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, পোরশা কলেজের ভাইস প্রিন্সিপাল সুরেন্দ্র সাহা,সাপাহার শাখার শাখা ব্যাবস্থাপক অসীম কুমার,সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম,অগ্রণী ব্যাংক সাপাহার শাখার ব্যাবস্থাপক আল তুহিন,সমাজ সেবা কর্মকর্তা মন্সুর,আইডিএফ ডিরেক্টর মাইক্রোফিন্যান্স ঢাকা সেলিম উদ্দীন,শফিকুল ইসলাম,এরিয়া ম্যানেজার শামীম রেজা,খালিদ হোসেন,রাকিবুল ইসলাম,ওয়ালীউল্লাহ প্রমুখ।
এসময় সংস্থার সকল কর্মকর্তা ও কর্মচারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরো উল্লেখ্য থাকে ক্ষুদ্র ঋন কর্মসূচী ছাড়াও এ সংস্থা কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, বিশুদ্ধ পানি, উন্নত চুলা, সৌর শক্তি, মৎস্য ও ভিক্ষুক কর্মসূচী সহ অন্যান্য কার্যক্রম বিভিন্ন উপজেলায় ২৬ বছর থেকে সফলতার সাথে কার্যক্রম পরিচালনা কওে আসতেছে এই সংস্থা।






