সাপাহারে শেষ সময়ে চোরাকারবারীরা তৎপর লোকশানের মুখে দেশী খামারীরা

0
855
728×90 Banner

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: দেশীয় খামারীদের লোকশানের মুখে ফেলতে নওগাঁর সীমান্তবর্তী সাপাহার উপজেলায় কতিপয় চোরা কারবারী ভারত থেকে গরু আনতে মরিয়া হয়ে উঠেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা গরু পাচারে কঠোর নজরদারী জোরদার করার পরেও চোরাকারবারী কাজে দক্ষ ও চতুর চোরাকারবারীরা অতি কৌশলে তাদের চোখকে ফাঁকি দিয়ে চোরাই পথে বেশ কিছু গবাদি পশু ভারত থেকে আনছে।
অতিতে সাপাহার সীমান্তে ব্যাপক হারে গবাদি পশু পাচার হয়ে আসায় সরকারের রাজস্ব আদায়ে এখানে বিট-খাটাল স্থাপন করা হয়েছিল এবং কয়েক মাসে কয়েক কোটি টাকাও রাজস্ব আয় হয়ে ছিল। কিন্তু এর পর দীর্ঘ সময় ধরে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর কঠোরতার কারণে গবাদি পশু আসা শূন্যের কোঠায় নেমে আসায় এখানকার বিট-খাটালগুলি বন্ধ হয়ে যায়। বর্তমানে কোরবানীর ঈদকে সামনে রেখে চোরাকারবারীরা তৎপর হয়ে উঠেছে।
মজার বিষয় হচ্ছে ভারতের সীমান্ত রক্ষীর কঠোরতায় দুই এক জোড়া করে গবাদি পশু পাচার হয়ে আসলেও চতুর চোরাকারবীর সদস্যরা সেটিকে সরকারের রাজস্ব বাড়াতে বিট-খাটালে না তুলে সেটিকে চোরাইভাবে পাঠিয়ে দিচ্ছে দেশের অভ্যন্তরে। ফলে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে সে সাথে দেশীয় গরু খামারীগণও তাদের লালন পালন করা গরু বাজারে বিক্রি করতে লোকশানের মুখে পড়ছে।
সাপাহার প্রাণী সম্পদ দপ্তর সূত্রে জানাগেছে, উপজেলায় গরু, ছাগল সহ মোট ২হাজার ৫শ” ৭৪টি খামার রয়েছে এবং এ বছর কোরবানীর জন্য সেসব খামারে মোটাতাজা করন ২৪হাজার ৫শ” ৫১টি গবাদি পশু প্রস্তুত রয়েছে। যা উপজেলায় কোরবানীর প্রয়োজন মিটিয়ে অসংখ্য গবাদি পশু পাঠানো যাবে দেশের বিভিন্ন স্থানে বলে প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সাইফুল ইসলাম জানিয়েছেন।
অবৈধ পথে ভারত থেকে যাতে কোন গবাদি পশু দেশে প্রবেশ না করে সে জন্য উপজেলার খামারীগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন। তা না হলে ভবিষ্যতে তারা গরু পালনে নিরুৎসাহিত হয়ে পড়বে বলে প্রতিবেককে জানিয়েছেন।
এবিষয়ে সীমান্তে দায়িত্ব রত একাধীক বিজিবি ক্যাম্প কমান্ডারদের সাথে কথা হলে বিষয়টি তারা অস্বিকার করেছে। তারা বলেছেন ভারত থেকে গরু আসলে শতভাগ বিট-খাটালে তোলা হয় এবং এর বাহিরে যে সব গবাদি পশু পাওয়া যায় সে গুলিকে আটক করে কাস্টম করিডোরে পাঠানো হয়, সরকার রাজস্ব হতে বঞ্চিত হয়না। এলাকাবাসীর দাবি গরু গুলো অবৈধ ভাবে না এনে বৈধ ভাবে এনে তা করিডোর করে সরকারের রাজস্ব আদায়ে সহযোগিতা করলে ভালো হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here