সুন্দরবনে গত তিন বছরে বাঘের সংখ্যা ৮ ভাগ বৃদ্ধি পেয়েছে—– পরিবেশ ও বনমন্ত্রী

0
247
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, সুন্দরবনে গত তিন বছরে বাঘের সংখ্যা ৮ ভাগ বৃদ্ধি পেয়েছে। সুন্দর বনকে রক্ষা করতে পারলে বাঘকেও রক্ষা করা যাবে। বাঘ হলো আমাদের জাতীয় প্রাণি।
পরিবেশ ও বনমন্ত্রী বলেন, সুন্দর বণের সৌন্দর্য্য হলো বাঘ আর হরিণ। বাঘ বিপন্ন এক ধরনের বিপর্যয়। বাঘের আবাসস্থল প্রয়োজন। সে কারণে সুন্দর বনের বাঘ,হরিণ সহ অন্যান্য প্রজাতির বিপন্ন প্রাণি গুলোকে আমাদের রক্ষা করা একান্ত দরকার। এবিষয়ে আমাদের জনসচেতনতার প্রয়োজন আছে। আগের চেয়ে মানুষের মধ্যে জনসচেতনতা ফিরে এসেছে। এসব পণ্যপ্রাণিদেরকে আমাদেরকে যে কোন মূল্যে রক্ষা করতে হবে।
আজ বুধবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে অবস্থিত বন ভবনে এবিষয়ে এ সংবাদ সম্মেলনে পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এসব কথা বলেন।
বন বিভাগের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ ও বনমন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার (এমপি), সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী, অতিরিক্ত সচিব ড. মো. বিল্লাল হোসেন, জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের প্রাণিবিদ্যাল বিভাগের প্রফেসর ড. এম,এ আজিজ, পরিবেশ ও মন্ত্রনালয়ের উপ-সচিব জাহিদুল কবির সহ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় অন্যান্য উধ্বর্তন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
সুন্দর বণের দায়িত্বরত কর্মকর্তাদের উদ্দেশ্যে পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, যার যার যে দায়িত্ব রয়েছে সেটিকে সঠিক ভাবে পালন করতে হবে। এখন থেকে আপনারা গুরুত্বের সহিত নিষ্ঠার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করবেন।
অনুষ্ঠানে পরিবেশ ও বন উপমন্ত্রী হাবিবুন নাহার (এমপি) বলেন, বাংলাদেশ নামটির সাথে জড়িত আছে রয়েল বেঙ্গল টাইগার। এটিকে যে কোন মূল্য টিকেয়ে রাখা দরকার। বর্তমান সরকার সুন্দর বনকে নিয়ে কাজ করছে।
সুন্দর বণে আর আগের মত বাঘ নেই উল্লেখ করে উপমন্ত্রী বলেন, সুন্দর বণে আর আগের মত বাঘ নেই। বাঘের বসবাসযোগ্য পরিবেশ ঠিক রাখা,সেটি বাস্তবায়ন ও তার খাবারের আহার থাকলে বাঘের সংখ্যা আগামী দিনে বেড়ে যাবে।
উপমন্ত্রী আরও বলেন, বাঘ হলো একটি প্রাণি। তার খাবারের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। সুন্দর বণের হরিণ গুলো যেন নির্বিঘে্ন ঘুরে বেড়াতে পারে। বণের খালি জায়গা গুলো হলো হরিণের চরণভুমি। সে দিকে সকলকে নজর রাখতে হবে এবং তার ব্যবস্থা করতে হবে।
উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, মিষ্টি পানি যেখানে আছে সেখানে বাঘ ও হরিণ বসবাস সবচেয়ে বেশি। সুন্দর বণের ঐহির্য্য রয়েল বেঙ্গলটাইগারকে বাঁচিয়ে রাখতে হবে। সুন্দর বণে ২ হাজারের অধিক খাল রয়েছে। তাই সুন্দর বণকে সুরক্ষিত রাখতে হবে।
সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী বলেন, সুন্দর বণে গত ৩ বছরের বাঘের সংখ্যা ৮ ভাগ বেড়েছে। সুন্দর বণের ক্যাপাসিটি আমাদেরকে নির্ণয় করা দরকার। কত গুলো বাঘ সুন্দর বণে বসবাস করতে পারবে তার পরিসখ্যাণ সঠিক ভাবে নির্ণয় করা প্রয়োজন।
জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের প্রাণিবিদ্যাল বিভাগের প্রফেসর ড. এম,এ আজিজ বলেন,সুন্দর বলেন সাতক্ষিরা বøকের ২৩টি বাঘের সন্ধ্যার পাওয়া গেছে। তার মধ্যে ২টি হল পুরুষ বাঘ আর বাকী গুলো মহিলা বাঘ।
তিনি বলেন,তথ্য অনুসন্ধ্যান ও জরিপে দেখা গেছে, সুন্দর বনে পুরুষ বাঘের সংখ্যা দিন দিন কমে যাচেছ।
পরে সুন্দরবনে বাঘ জরিপের ফলাফল প্রকাশ এবং এ-সংক্রান্ত প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেছে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়। জরিপের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জরিপে সুন্দরবনে ১১৪টি বাঘের সন্ধান পাওয়া গেছে। ২০১৫ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১০৬টি। ২০১৮ সাল তার পরিমান দাঁড়িয়েছে ১১৪টি। গত তিন বছরে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৮ ভাগ। সংবাদ সম্মেলন করে জরিপের এ ফল প্রকাশ করেন পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৬ সালের ১ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ২৪ এপ্রিল পর্যন্ত মোট চারটি ধাপে সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা, স্মরণখোলা রেঞ্জের তিনটি বøকের ১৬৫৬ বর্গকিলোমিটার এলাকায় বিশেষ একধরনের ক্যামেরা ব্যবহার করে জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়। ২৪৯ দিনব্যাপী পরিচালিত এ জরিপ কার্যক্রমে ৬৩টি পূর্ণ বয়স্ক বাঘ, ৪টি জুভেনাইল বাঘ এবং ৫টি অপ্রাপ্ত বয়স্ক বাঘের মোট ২৪৬৪টি ছবি পাওয়া যায়।
এসইসিআর মডেলে তথ্য বিশ্লেষণ করে সুন্দরবনে প্রতি ১০০ বর্গকিলোমিটারে বাঘের আপেক্ষিক ঘনত্ব পাওয়া যায় ২ দশমিক ৫৫ + ০ দশমিক ৩২। ১০০ বর্গ কিলোমিটারের মধ্যে ৩ বাঘ বসবাস করে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সুন্দরবনে বাঘের বিচরণ ক্ষেত্র ৪৪৬৪ কিলোমিটার এলাকাকে আপেক্ষিক ঘনত্ব দিয়ে গুণ করে বাঘের সংখ্যা হিসাব করা হয়েছে ১১৪টি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here