৫০ নং ডিএনসিসি কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণ মামলা

0
240
728×90 Banner

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখানে ঢাকা উত্তর সিটি কপোরেশনের (ডিএনসিসি) ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডিএম শামিম ওরফে দেওয়ান মোহাম্মদ শামীমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন জনৈক তরুনী।
এ ঘটনায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এ মামলা করেছেন ভুক্তভোগী তরুণী। গত ১০ অক্টোবর তিনি মামলাটি দায়ের করেন।
মামলায় ডিএনসিসির কাউন্সিলর ডিএম শামীম(৫৩) কে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া তার সহযোগী হিসেবে শফিকুল ইসলাম (৩৮) ও মো. রুহুল আমিন (৫২) নামে আরও দুজনকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগী তরুণী জানান, চলতি বছরের শুরুর দিকে ‘উন্নয়নমূলক প্রতিবেদন’ তৈরির সুবাদে কাউন্সিলর ডিএম শামীমের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাদের মাঝে সম্পর্ক গড়ে ওঠে।
তিনি বলেন, আমাদের মাঝে ‘স্বামী-স্ত্রীর’ মতোই সম্পর্ক ছিল, শুধু আনুষ্ঠানিক ভাবে কাজীর মাধ্যমে কবুল বলাটাই বাকি ছিল। উনি আমার সব খরচই চালাতেন। এখন আমি উনাকে বিয়ে করতে চাই।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেদন তৈরি করার টাকা দেওয়ার কথা বলে ৬ মার্চ সন্ধ্যায় কাউন্সিলর মোবাইল ফোনে ভুক্তভোগীকে তার অফিসে ডেকে আনেন। একপর্যায়ে পিস্তলের ভয় দেখিয়ে তরুণীকে ধর্ষণ করেন কাউন্সিলর ডিএম শামীম। তরুণীর দাবি, এ ঘটনা কাউকে জানালে কাউন্সিলর তাকে হত্যার হুমকি দেন এবং একই সময় বিয়ে করার আশ্বাসও দেন।
মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, প্রায়ই শুক্র ও শনিবার ভুক্তভোগীকে গাজীপুরের পূবাইলে শাহিন তার বাংলো বাড়িতে নিয়ে যেতেন। সেখানে মামলার অপর দুই সহযোগীর পাহারায় কাউন্সিলর ওই তরুণীকে ধর্ষণ করতেন। সবশেষ গত ৪ অক্টোবর দক্ষিণখানের দেওয়ান বাড়ি এলাকার একটি ভাড়া বাসায় কাউন্সিলর ডিএম শামীম ওই তরুণীকে ধর্ষণ করেন।
মামলাটি আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআিই) ঢাকা মেট্রো উত্তর বিভাগ তদন্ত করছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওই তরুণীর সঙ্গে পূর্ব পরিচয় ও সুসম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন কাউন্সিলর ডিএম শামীম। তবে ধর্ষণের বিষয়ে তিনি বলেন, এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। যে দুই সহযোগীর কথা মামলায় বলা হয়েছে তাদের আমি চিনিও না। আমার মান-সম্মান ক্ষুণ্ন করতেই একটা মহল এসব করছে। অপরদিকে তরুনীটির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন নিউজতো হয়েছে। বক্তব্য চাইলে তিনি বলেন আমার অফিসে কথাবলে আপনাকে জানাবো। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও তিনি যোগাযোগ করেননি। একপক্ষ মন্তব্য করে বলেন তিনি প্রথম যখন ধর্ষনের শিকার হন তখন কেন মামলা করলেন না। তাহলে কি তিনি লোভে পড়ে বারবার ডিএম শামীমের সর্য্যাশায়ী হয়েছেন। বিয়ে না করে কেন নিজেকে একাধিক বার বিলিয়ে দিলেন। তার বিষয়েও সঠিক তদন্ত করে যথাযথ বাবস্থা নেয়ার দাবি ৫০ নং ওয়ার্ড বাসিন্দাদের।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here