ইউনূসসহ সকল উপদেষ্টা অপরাধী : মোমিন মেহেদী

0
117
728×90 Banner

স্টাফ রিপোর্টার: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, হাম-এর টিকা সংকটসহ আগস্ট পরবর্তী প্রতিটি অপরাধে ইউনূসসহ সকল উপদেষ্টা অপরাধী। দুর্নীতিতে চ্যাম্পিয়নশীপ পাওয়া ইউনূস শিক্ষার্থী উপদেষ্টা এবং তাদের সাথে আন্দোলন করা কোটা বিরোধী নেতাকর্মীদেরকেও দুর্নীতির কলাকুশল শিখিয়েছিলেন। অন্তবর্তী সরকারের মুখপাত্র শফিকুল আলমসহ সকল কুশিলবকে আইনের আওতায় আনা সময়ের দাবি।
বুধবার(১ এপ্রিল) বিকেলে তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ‘চলমান দেশ পরিস্থিতি থেকে উত্তরণের পথ’ শীর্ষক অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী বলেন, দেশে শিক্ষার্থী নামের আড়ালে লুকিয়ে থাকা স্বাধীনতা বিরোধী-যুদ্ধাপরারীদের সমর্থকগোষ্ঠি মূলত জামায়াত ইসলামের পক্ষ থেকে ৬ আগস্টের ঘটনা ঘটিয়েছে। আর তাদের কাঁধে ভর দিয়েই ইউনূস সরকার ও পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া তৈরি করেছে। যাদের মূল লক্ষ ছিলো টাকা-ক্ষমতা। আর সেই ক্ষমতার নেশায় অন্ধরা সারাদেশে সন্ত্রাস-খুন-ধর্ষণকে পৃষ্টপোষকতা দিয়েছে, দুর্নীতি ও দুর্নীতিবাজদেরকে আশ্রয়-প্রশয় দিয়ে যে অপরাধ করেছে, প্রতিটি অপরাধে শাস্তি তাদেরকে কোনো না কোনোভাবে পেতেই হবে। আজ জাতির সামনে সেই পুরোনো শকুন নোংরা রাজনৈতিক নকশা আঁকছেন। সেই নকশার সূত্রতায় দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের দ্বারা পরিচালিত সেই স্বাধীনতা বিরোধী দলগুলো থেকে ৭৪ জন সংসদে যাওয়ারও ব্যবস্থা করেছে।
এসময় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সৈয়দ আহমেদ ফারুক প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here