

মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে । এবং ১৩ জনকে জীবন উদ্ধার করেছে “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী”। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
শুক্রবার, (১৬ জানুয়ারি, ২০২৬) উত্তরা পশ্চিম থানার সেক্টর নং-১১, রোড নং-১৮, বাড়ি নং ৩৪ একটি বহুতল (৭তলা বাড়ির দ্বিতীয় তলায়) এ আগুন লাগার ঘটনা ঘটে।
শুক্রবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তরার সিনিয়র স্টেশন অফিসার মো: আলম হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সদরদপ্তর, উত্তরা স্টেশন ও উত্তরা পশ্চিম থানা পুলিশ বলেন, শুক্রবার সকাল আনুমানিক ৭টা ৫০ মনিটের সময় উত্তরা পশ্চিম থানার সেক্টর নং-১১, রোড নং-১৮, একটি বহুতল (৭তলা বাড়ির দ্বিতীয় তলায়) হঠাৎ করে আগুন লাগে। ৭টা ৫৪ মিনিটের সময় লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরোক্ষনে ফায়ার সার্ভিসের গাড়ি ৭টা ৫৪ মিনিটের সময় টার্ন আউট হয়ে ৭টা ৫৮ মিনিটের হয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং উওরা ফায়ার স্টেশনের ২টি ইউনিটের সদস্যরা ওই লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরবর্তীতে সকাল ৮টা ২৫ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং সম্পূর্ণ আগুন নির্বাপণ করা হয় সকসল ১০টায়।
ফায়ার সার্ভিস সদরদপ্তর মিডিয়া সেল সূত্র জানিয়েছেন, রাজধানীর উত্তরা পশ্চিম থানার সেক্টর নং-১১, রোড নং-১৮, বাড়ি নং ৩৪ বহুতল (৭তলা বাড়ির দ্বিতীয় তলায়) অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদেরকে উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদিকে ফায়ার সার্ভিসের সবশেষ তথ্য মতে জানা গেছে, উত্তরায় আগুনে নিহত তিনজনের মধ্যে দুইজন হলো নারী এবং অপরজন পুরুষ বলে জানা গেছে।






