উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত আটক- ৩৬

0
144
728×90 Banner

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরা এলাকায় গত দুই দিনে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গত বৃহস্পতিবার ও শুক্রবার (০১ ও ২ জানুয়ারি, ২০২৬) ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ উক্ত থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব আসামিদের গ্রেফতার করা হয়।
গত দুই দিনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।
পুলিশ বলছে, গ্রেফতারকৃত আসামিররা হলো- মোঃ আমিনুল ইসলাম রাজু (৩৮), মোঃ সাদ্দাম হোসেন (২৪), টুটুল আহম্মেদ (২৬), মোঃ রোমান কাউসার (২৩), মোঃ সজিব (২২), মোঃ দুলাল (৪৫), মোহাম্মদ শহিদ উল্যা (৪৮), হরিদাস (৩৮) মোঃ নাঈম (১৯), ওয়ালিউল ইসলাম আরিফ (১৯), মোঃ সিফাত (২৫), মোরশেদ (২৫), মোঃ সাজ্জাদ ভূইয়া (১৯), মোঃ ফারুক মিয়া (২৮), মোঃ সেলিম মিয়া (৫৫), মোঃ সুমন (২৯)মোঃ কালু মিয়া ওরফে মমিন (২৮), মোঃ মিলন (৫০) ও মোঃ মোশারফ (২৮)।
ডিএমপির উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গেল বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৯ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীতে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ ।
এছাড়া সংশ্লিষ্ট থানা পুলিশ আরো জানান, আজ শুক্রবার (২ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
গ্রেফতারকৃতরা হলো- শেখ মনিরুল ইসলাম (৬২) মোঃ আবুল কালাম (২৭) মোঃ রবিউল ইসলাম (২১) জিল্লুর রহমান আহাদ (৫০) মোঃ জাহাঙ্গীর আলম জিদান (২০) আল বাশার ওরফে বাছির (৪২) ইবনে সিনা আকাশ (২০) সাইফুর রহমান মিরাজ (২২) মোঃ মাহাবুব (৪৬) মোঃ শাকিল (২৩) মো. শরীফুল ইসলাম (৫২) মোঃ রাকিব (২০) মোঃ মমিন (২৩) মোঃ জুয়েল (৩৭) মোঃ সাকিব (২৯) মোঃ হাসিব খান (৩২) ও জাহিদ হাসান (২৩)।
এসময় তাদের হেফাজত হতে পাঁচ পিচ ইয়াবা ট্যাবলেট, পাঁচ পুরিয়া হেরোইন ও এক পুরিয়া গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here