

মনির হোসেন জীবন, স্পেশাল করেসপন্ডেন্ট : কোটি কোটি বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। আনন্দঘন পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে বাংলা (নববর্ষ -১৪৩৩) উদযাপিত হয়েছে।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল, ২০২৬) তুরাগের দলিপাড়ায় অবস্থিত এ এম স্কুল এ্যান্ড কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক- শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী, স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক, গণমাধ্যমকর্মী, স্থানীয় ব্যক্তিবর্গ, তরুণ প্রজন্মের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ নববর্ষকে বরণ করে নেয়।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পরার মতো।
আজ মঙ্গলবার সকালে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, এ এম স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো: আবু তাহের খান আবুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন খান জিকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও জাতীয় সাপ্তাহিক তথ্য বাণী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক মো: জালাল হোসেন খান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – সাপ্তাহিক তথ্য বাণী পত্রিকার প্রধান সম্পাদক ও সিনিয়র সাংবাদিক নাসির উদ্দীন বুলবুল, বিএনপি নেতা আলী আহমেদ (মুকুল হোসেন), মো: আজম খান,
সাংবাদিক শহিদুল ইসলাম সাগর, জাহাঙ্গীর আলম, রুমানা রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসীরা এসময় উপস্থিত ছিলেন।
এ এম স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো: আবু তাহের খান আবুল বলেন, বাংলা নববর্ষ আমাদের অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এ উৎসব আমাদের ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়।
এসময় তিনি বলেন, প্রতিবছর আমরা জাতীয় দিবসসহ সকল দিবস উদযাপন করে থাকি। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা অনেক কিছুই শিখতে পারে। এবছরও আমরা অনুষ্ঠান পালন করছি। নতুন বছরের অঙ্গীকার হোক, সব বিভেদ দূর করে একটি মানবিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা।
প্রধান অতিথির বক্তৃতায় জাকির হোসেন খান জিকু বলেন, আজকের বর্ষবরণ অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন, আনন্দ উল্লাসে অংশ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে ব্যাপক পরিসরে এবং বড় আকারে অনুষ্ঠান করার প্রতিশ্রুতি ও ব্যক্ত করেন তিনি।
সভায় বক্তারা বাংলা নববর্ষের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এদিকে এসো হে বৈশাখ এসো এসো…বাংলা শুভ নববর্ষ (১৪৩৩) বর্ষ বরণ উৎসব পালন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এ এম স্কুল এ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। প্রতি বছরের ন্যায় এবছরও ঝাঁকজমক ও আনন্দঘন আয়োজনে শিক্ষাপ্রতিষ্টানে সবাইকে নিয়ে বাংলা নববর্ষের এই উৎসব পালন করা হয় এবং উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়। উৎসবকে ঘিরে আয়োজনের মধ্যে ছিল বিভিন্ন বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের নাচ, গান, কবিতা, ছড়া, আবৃত্তি, নৃত্য, কৌতুক ও অভিনয় ইত্যাদি । স্কুলের ভেরত সারিসারি রকমারি খাবারের দোকান, পান্তা ও ইলিশ ভাজা, মিঠা পুলিসহ ভিন্ন আইটেমের খাবার পরিবেশন করা হয়। উৎসবমুখর এ আয়োজনের মধ্য দিয়ে তুরাগ ও উত্তরার সর্বস্তরের মানুষ নতুন বছরকে স্বাগত জানায়।






