
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে কান্দাপাড়া এলাকার প্রতিবন্ধী আকাশ সরকার এসএসসিতে জিপিএ ৩.৬১ পেয়েছেন । এতে তার পরিবার সদস্য অনেক খুশি হয়েছেন।
এলাকাবাসী ও তার পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কান্দাপাড়া এলাকার মহাদেব সরকার ছেলে আকাশ সরকার। মহাদেব সরকার পেশায় তিনি একজন কৃষক। তার দুই ছেলের মধ্যে আকাশ সরকার হলো সবার ছোট।
সে জন্ম সূত্রে থেকেই দুই পা অবস হাটতে পারে না। সেই ছোট বেলায় থেকে তার পিতা মাতা অনেক পরিশ্রম করে লালন পালন করেন। সে নিম্ন বিত্ত পরিবারে সদস্য তাই তার পিতা একটি এনজিও নিকট থেকে হুইল চেয়ার নিয়ে মেদুলিয়া কান্দাপাড়া সরকারী প্রাথমিক ভর্তি হন।
সেই হুইল চেয়ার চালাতে অন্যরে উপর নির্ভশীল হতে হয়। কখনো তার পিতা মাতা আবার তার সহপাটিরা তাকে নিয়ে স্কুলে যায়। প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করে উপজেলা শাহবাজপুর এলাকায় আশরাফ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। এই স্কুলে দুই বছর লেখা পড়া করার পর তার হুইল চেয়ারটি ভেঙ্গে যায়।
এরপর আকাশ সরকারে লেখা পড়া বন্ধ হয়ে যায়। পরে কালিয়াকৈর প্রতিবন্ধী সংস্থা থেকে আরেকটি হুইল চেয়ার পায়। আবারো শুরু হয় তা লেখা পড়া। পরে উপজেলা আশরাফ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ঢাকা বিভাগে বাণিজ্যিক বিভাগে এ বছর এসএসসি পরিক্ষায় ৩.৬১ জিপিএ পেয়েছেন।
প্রতিবন্ধী আকাশ সরকার জনান, আমি পরিক্ষায় পাশ করে অনেক খুশি। আমি যদি সহযোগিতা পায় তাহলে লেখা পড়া করে ইঞ্জিনিয়ার হতে চাই।
প্রতিবন্ধীর পিতা মহদেব সরকার জানান, ছেলে অনেক কষ্ট করে লেখা পড়া করেছে। ছেলে হুইল চেয়ারটা নষ্ট হয়েছে। সরকারের যদি সহযোগিতা করে তাহলে ভাল কলেজে ভর্তি করতে পড়বো।
আশরাফ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধা গবিন্দ সরকার জানান, প্রতিদিন তার সহপাটিরা হুইল চেয়ারে করে স্কুলে নিয়ে আসতো লেখা পড়ায় বেশ মনোযোগী ছিল। আকাশ সরকার পাস করায় আমাদের স্কুলের সকলেই খুব আনন্দিত।






