টঙ্গীতে গৃহবধূর লাশ উদ্ধার

0
211
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকায় মঙ্গলবার রাতে নিজ বাসা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মানছুরা আক্তার (২১)। সে নেত্রকোনা জেলার পূর্বধলা থানার জাগির গ্রামের মোছলেম উদ্দিনের মেয়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী নয়ন মিয়া, তার বড় বোন সোলেমা আক্তার, ও ছোট ভাই এরশাদকে আটক করেছে।
পুলিশ জানান, মানছুরা একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঘটনার রাতে পাশ্ববর্তি ভাড়াটিয়ারা তাদের নিজ কক্ষের মেঝেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের পিতা জানান, গত ১১ মাস পূর্বে একই জেলা বদি গ্রামের কমল ফকিরের ছেলের সঙ্গে ৭০ হাজার টাকা যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দেন। বিয়ের কয়েক মাস পর থেকে স্বামী নয়ন ফের ২০ হাজার টাকা যৌতুক দাবি করে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলো। এরই জের ধরে ওইদিন বিকেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে টাকা না আনলে আমাকে মেরে ফেলবে বলে আমার মেয়ে আমাকে ফোনে জানায়। পরে মঙ্গলবার রাতে পুলিশ আমার মেয়ের মৃত্যুর সংবাদ দিলে আমি থানায় আসি।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, থানায় মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here