মান্দায় বিট পুলিশিং এর উদ্যোগে মতবিনিময় সভা

0
250
728×90 Banner

অসীম কুমার দাস (নওগাঁ প্র‌তি‌নি‌ধি) :নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়ন বিট পুলিশিং এর উদ্যোগে জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের বানিসর বাজারে কালিতলা মন্ডপ চত্বরে অনুষ্ঠিত সভায় মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান প্রধান অতিথি ছিলেন।
পরানপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মান্দা থানার পরিদর্শক (তদন্ত) জাহিদ হোসেন, পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, পরানপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব সুবেদ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ মোল্লা, ইউপি সদস্য আলমগীর হোসেন, জালাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ওসি শাহিনুর রহমান বলেন, ‘মাদক আমাদের যুবসমাজকে ধ্বংস করছে। মাদকের ছোবলে অনেক পরিবার সর্বশান্ত হয়েছে, ভেঙে গেছে অনেক সংসার। বাল্যবিয়ের কারণে সমাজে তালাক ও বহু বিবাহের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সামাজিক আন্দোলন ও জনসচেতনা বৃদ্ধির মাধ্যমে সহজেই এসবের নিয়ন্ত্রণ করা সম্ভব।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here