টঙ্গীতে প্যানিক অ্যাটাকে পোশাক কারখানার ৪০ জন শ্রমিক অসুস্থ

0
118
728×90 Banner

স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীতে প্যানিক অ্যাটাকে একটি পোশাক কারখানার ৪০ জন শ্রমিক অসুস্থ হয়েছে। এ ঘটনায় কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত সোমবার সকালে স্থানীয় চেরাগ আলী এলাকার ড্রেসম্যান ফ্যাশনওয়্যার লিমিটেডে এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, কারখানায় ১১২২ জন শ্রমিক কাজ করে।প্রতিদিনের মতো তারা সোমবার সকাল ৮টায় কারখানায় এসে কাজে যোগদান করেন। সকাল ৯টার দিকে হঠাৎ প্রায় ৪০ জন শ্রমিক মাথা ঘুরে পড়ে যান। তাদের খিঁচুনি ও বমি বমি ভাব দেখা যায়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি মেডিকেল সহ অন্যান্য হাসপাতালে নেওয়া হয় হয়।
হাসপাতাল সূত্র জানায়, সকাল ১১টা পর্যন্ত টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ৩২ জন শ্রমিক চিকিৎসা নিতে আসে। এর মধ্যে ১৭ জনকে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া তিনজনকে বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে।
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিয়া শারমিন বলেন, প্যানিক অ্যাটাকে শ্রমিকরা অসুস্থ হয়ে হাসপাতালে আসছেন।কয়েকজনকে ভর্তি ও রেফার করা হয়েছে। সাধারণত ভয় বা আতঙ্ক থেকে এ সমস্যা সৃষ্টি হতে পারে।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি যায়নি।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর (টঙ্গী জোন) পরিদর্শক আজাদ রহমান বলেন, অন্যান্য গার্মেন্টসের মতোই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। সোমবার কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here