বেগম ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর যুবলীগের মিলাদ ও দোয়া

0
222
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বঙ্গবন্ধুর সহধর্মীনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল আজ শনিবার বাদ আছর গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগ নেতা রাহাত খান, রফিকুল ইসলাম রবি, রাজু শাহা, আব্দুস সামাদ আজাদ, ১৫নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির, ২৩নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক সাখাওয়াত হোসেন, ৩৬নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক মো: আলী, গাজীপুর সদর থানা যুবলীগ নেতা সোহানুর রহমান ছোবহান, গাছা থানা যুবলীগ নেতা সোহেল রানা, ১৭নং ওয়ার্ড যুবলীগের আহŸায়ক রফিকুল ইসলাম, কোনাবাড়ী থানা যুবলীগ নেতা আহসান পালোয়ান, সেলিম হোসেন, টঙ্গী থানা যুবলীগ নেতা আমির হামজা, শেখ সোহেল, ১২নং ওয়ার্ড যুবলীগ নেতা মাহমুদুল হাসান বাপ্পি, মোস্তাফিজুর রহমান সিপন, জাকির হোসেন জয়, মিজানুর রহমান, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, মাসুদ কবির, বাসন থানা যুবলীগ নেতা জামাল হোসেন সরকার প্রমুখ।
এ সময় গাজীপুর মহানগর যুবলীগের আহŸায়ক কামরুল আহসান সরকার রাসেল বলেন, বঙ্গবন্ধুর পাশে থেকে শক্তি যোগিয়েছেন এই মহিসী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব। তিনি অত্যন্ত জ্ঞানী ও বৃদ্ধিমত্তা ছিলেন। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হওয়ার পিছনে বেগম ফজিলাতুন্নেছার বিশেষ ভ‚মিকা রেখেছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর তাকেও হত্যা করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হয়ে উঠার পেছনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব নেপথ্য শক্তি হিসেবে সাহস যুগিয়েছেন। জাতির জনকের অনুপস্থিতিতে তিনি শক্ত হাতে ধরেছেন সংসারের হাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব রাষ্ট্রনায়কদের মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। দেশ ছাড়িয়ে প্রধানমন্ত্রীর এই বিশ্ব নেতৃত্ব হয়ে উঠার পেছনে অন্যতম ভূমিকা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের। তিনি ছিলেন সাহস, ধৈর্য্য, সহনশীল ও প্রতিক‚লতা এড়িয়ে সামনে চলা বাঙালি নারীর এক মূর্ত প্রতীক। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট ঘাতকের গুলিতে নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে খাবার বিতরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here