রংপুর মহানগরীর বাহারকাছনা স্কুলপাড়ায় ৩ বছরেও বিদ্যুতের খুটি পৌঁছেনি

0
217
728×90 Banner

সাহানুর রহমান,রংপুর: রংপুরে ৩ বছরেও বিদ্যুতের খুটি পান নি রংপুর মহানগরীর ৯ নং ওয়ার্ডের বাহারকাছনা স্কুলপাড়ার বাসিন্দারা। অনেক দেন দরবার করেও কাজ না হওয়ায় শনিবার আবারও গণস্বাক্ষর দিয়ে নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত আবেদন করেছেন।
নেসকো লিমিটেড রংপুর বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর অফিস সূত্রে জানা গেছে, রংপুর মহানগরীর ৯ নং ওয়ার্ডের বাহারকাছনা স্কুলপাড়ার ২টি মুরগীর খামার, ১ টি মসজিদ, ১টি শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় ১ হাজার ২০০ পরিবার বসবাস করে। এখানে খুটি ছাড়াই এলাকাবাসি দীর্ঘদিন ধরে ৫০০ গজ দুর থেকে বাঁশের খুটি টেনে বিদ্যুৎ ব্যবহার করছেন। এরমধ্যে ৩০ টি লাইনের তার অত্যন্ত ঝুকিপুর্নভাবে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরই মধ্যে সেই লাইনের তার ছিড়ে একটি বড় দুর্ঘটনাও ঘটেছে। বিষয়টি জানিয়ে ২০১৬ সালের ৯ ফেব্রæয়ারী সেখানে একটি ট্রান্সফরমার ও ১০টি খুটিসহ সংযোগ দেয়ার জন্য গণস্বাক্ষরসহ লিখিত আবেদন করেন। কিন্তু গত তিনবছরেও সেখানে খুটি ও ট্রান্সফরমার বসানোর কোন উদ্যোগ নেয় নি কর্তৃপক্ষ।
এলাকাবাসি আবু হানিফ জানান, বর্তমান সরকারের প্রতিশ্রæতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া। সেখানে আমরা সিটি করপোরেশনের একটি গুরুত্বপুর্ন এলাকায় বসবাস করেও গত তিন বছর থেকে ধর্না দিয়েও বিদ্যুতের ব্যবস্থা করতে পারছি না। এতে অন্যজায়গা থেকে বাশের খুঁটি দিয়ে তার টেনে এলাকাবাসি ঝুকিপুর্নভাবে বিদ্যুৎ ব্যবহার করছেন। যা নিয়মের মধ্যে পড়ে না।
অপর এলাকাবাসি জহুরুল ইসলাম দুলু জানান, আমরা ২০১৬ সালে আবেদন করে শতবার অফিসে যোগাযোগ করেছি। কিন্তু কোন কাজ হয় নি। আবারও শনিবার সকালে নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত আবেদন করেছি। যার নম্বর৪৬৮। আমরা চাই দ্রæত গতিতে আমাদের এলাকায় ট্রান্সফরমান ও খুটি বসিয়ে বিদ্যুৃৎ সংযোগ দেয়া হোক। তা না হলে কোন দুর্ঘটনা ঘটলে সব কিছুর দায় বিদ্যুৎ বিভাগকে নিতে হবে।
এ ব্যপারে নেসকো লিমিটেড রংপুর বিক্রয় ও বিতরণ বিভাগ ৩ এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম মন্ডল জানান, এতোদিন আমাদের ইন্সট্রুমেন্ট কম ছিল। সেকারণে দেয়া সম্ভব হয় নি। এলাকাবাসি যদি আবার আবেদন করেন, তাহলে বিষয়টি ত্বড়িত গতেতে দেয়ার ব্যবস্থা করবো।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here