আলহাজ হাবিব হাসানের সাথে তুরাগ থানা জাতীয় শ্রমিকলীগ কমিটির সৌজন্য সাক্ষাৎ

0
110
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ঢাকা- ১৮ আসনের সাবেক এমপি আলহাজ মোহাম্মদ হাবিব হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, মহানগর উত্তরের তুরাগ থানা জাতীয় শ্রমিক লীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ । বৃহস্পতিবার ( ১৫ই ফেব্রয়ারি ) সকাল ১১ টায় সাবেক এমপি আলহাজ মোহাম্মদ হাবিব হাসানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ । তুরাগ থানা জাতীয় শ্রমিক লীগের নবগঠিত কমিটির সভাপতি মোঃ মামুন হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফিকের নেতৃত্বে তুরাগ থানা জাতীয় শ্রমিক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ এই সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করেন । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলহাজ মোঃ কফিল উদ্দিন মেম্বর, ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি মোঃ আলমাছ হাওলাদার মিন্টু, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ তৈয়্যবুর রহমান প্রমুখ ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here