ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে চলছে ভর্তি মেলা

0
183
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (ISU) তে স্প্রিং সেমিস্টার উপলক্ষ্যে চলছে ১৫ দিনব্যাপী ভর্তিমেলা । আইএসইউ এর মহাখালী ক্যাম্পাসে ২০ জানুয়ারী পর্যন্ত সকাল ৯:০০ থেকে সন্ধ্যা ০৬:০০ পর্যন্ত চলবে ভর্তি মেলার কার্যক্রম ।
ভর্তি মেলার উদ্বোধন করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (ISU) এর উপাচার্য প্রফেসর ড.আব্দুল আাউয়াল খান জানান, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি বদ্ধ পরিকর। তাই ২০১৮ সালে যাত্রার শুরু থেকে ISU বিশ্বমানের শিক্ষক, আধুনিক ক্যাম্পাস ও ব্যবহারিক শিক্ষার জন্য বিভিন্ন ল্যাব নিশ্চিত করেছে ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার (ভারপ্রাপ্ত), এইচ. টি. এম. কাদের নেওয়াজ, রেজিস্ট্রার (ISU), প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলাম,
মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদ এর ডীন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে. আহমেদ আলম এবং বিভিন্ন প্রোগ্রাম এর চেয়ারপার্সন, শিক্ষক শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তারা
১৪ টি ক্যাটাগরিতে বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, বিএসসি ইন সিএসই, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এমবিএ, এমএ ইন ইংলিশ প্রোগ্রামে ভর্তি আগ্রহীদের জন্য রয়েছে ওয়েভার সহ নানা সুযোগ সুবিধা,থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here