
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ইয়াবা সেবনের সরঞ্জাম এবং গাঁজা উদ্ধারের ঘটনায় শামিম বিশ্বাসকে (৪৮) এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। সহকারী কমিশনার (ভ‚মি) অনুপ দাশের নেতৃত্বে গঠিত ভ্রাম্যামান আদালত শনিবার রাতে এ দন্ড দিয়েছেন। পৌরশহরের এতিমখানা মহল্লার বাসায় অভিযান চালিয়ে শামিমকে গ্রেফতার করা হয়।






