উত্তরায় ট্রেনের ধাক্কায় গার্মেন্টসের সুপারভাইজার নিহত

0
139
728×90 Banner

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় রেললাইন পারাপারের সময় চলন্ত ট্রেনের ধাক্কায় এক পোশাক শ্রমিক যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নাজমুল ইসলাম (৩৭)। উত্তরখান এলাকায় তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি গার্মেন্টস কারখানার কোয়ালিটি সুপারভাই হিসেবে কর্মরত ছিলেন নাজমুল।
জানা যায়, নিহত নাজমুল নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার পশ্চিম অনন্তপুর গ্রামের নূরনবীর ছেলে । তিনি গাজীপুরের টঙ্গী এলাকায় থাকতেন। নাজমুল পাঁচ ভাইয়ের একজন বলে জানা গেছে ।
গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টায় উত্তরা হাউজ বিল্ডিং জয়নাল মার্কেট নতুনগেট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, শনিবার রাতে নাজমুল ইসলাম কর্মস্থল থেকে কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে উত্তরা হাউজ বিল্ডিং জয়নাল মার্কেট নতুনগেট রেলক্রসিং এলাকায় রেললাইন পারাপারের সময় পেছন থেকে একটি চলন্ত ট্রেন এসে তাকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে নাজমুল ইসলামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রেলওয়ে পুলিশের ওই কর্মকর্তা আরো বলেন, গুরুতর আহত নাজমুল ইসলামের মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
নাজমুলের ভাতিজা সাকিব আলম সাংবাদিকদের জানান, তার চাচা অফিস থেকে বাসায় যাওয়ার উদ্দেশে বের হয়ে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। নিহত নাজমুলের মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জিআরপি থানা পুলিশ এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনাটি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here