উত্তরায় সংঘবদ্ধ চোর চক্রের সদস্য ও ১১ মামলার পলাতক আসামী তন্নী সহ ৫জন আটক

0
233
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরা থেকে ১১টি চুরি মামলার পলাতক আসামি তন্নী আক্তার ওরফে তানিয়া সহ ৫ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এদের মধ্যে ২ জন নারী সদস্য ও রয়েছে। আটককৃতরা হলেন- তন্নী আক্তার ওরফে তানিয়া, আফসানা, আসিফ, ড্রাইভার কালাম, ও রায়হান। তাদের কাছ থেকে ১১ ভরি স্বর্ণ ও নগদ দেড় লক্ষ টাকা উদ্ধার করা হয়। আজ সোমবার জিঞ্জাসাবাদ শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে।
রোবববার দিনগত রাত ১১ টার দিকে উত্তরা এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপনে অভিযান চালিয়ে প্রাইভেটকার সহ তাদেরকে আটক করে।
গুলশান জোনের গোয়েন্দা পুলিশের (ডিবি) এডিসি গোলাম সাকলাইন আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোবববার দিনগত রাত ১১ টার দিকে উত্তরা এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপনে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ চোর চক্রের ২ নারী সহ ৫জনকে গ্রেফতার করে। আটককৃতরা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা রাজধানীর বিভিন্ন জায়গায় কৌশলে মানুষের বাসায় প্রবেশ করে স্বর্ণলংকার ও নগদ টাকা চুরি করে থাকে।
(ডিবি) এডিসি গোলাম সাকলাইন আজ জানান, চোর চক্রের সদস্য তন্নী আক্তার ওরফে তানিয়ার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১১টি চুরির মামলা রয়েছে। ধৃত তন্নী বিভিন্ন সময় অনেক ছদ্মনাম ব্যবহার করে থাকে। প্রাইভেটকারটি ডিবি পুলিশ জব্দ করেছে। ধৃত পাঁচ আসামি গোয়েন্দা পুলিশের হেফাজতে আছে। আজ সোমবার জিঞ্জাসাবাদ শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here