
ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের কাশিমপুর রওশন মার্কেট এলাকা হতে ২৫ লিটার চোলাইমদসহ ০৪(চার) জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব-১, গাজীপুর ক্যাম্প।
বুধবার রাতে র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর কাশিমপুর থানাধীন রওশন মার্কেট এলাকায় দেশীয় চোলাইমদ ক্রয়-বিক্রয় আসিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর কাশিমপুর থানাধীন রওশন মার্কেট (নয়াপাড়া) হিরালাল বাসভবন এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ আলম হোসেন(৪৫), পিতা-আবুল হোসেন, মাতা-শামেলা বেগম, সাং-নয়াপাড়া রওশন মার্কেট, থানা-কাশিমপুর, জিএমপি, গাজীপুর, ২। মোঃ মাসুদ রানা(৩৩), পিতা মোঃ আবুল খালেক, মাতা-রহিমা বেগম, ৩। মোঃ পারভেজ হোসেন(৩৪), পিতা-মোঃ তমশের আলী, মাতা-বিলকিছ বেগম, ৪। মোঃ সোহাগ হোসেন(৩২), পিতা-মৃত শহিদুল্লাহ, মাতা-মিনারা বেগম, সর্ব থানা-কাশিমপুর, জিএমপি, গাজীপুর’দ্বয়কে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীদের দখল হতে হইতে ২৫ লিটার দেশীয় চোলাই মদ, যার মূল্য অনুমান ৯,০০০/-(নয় হাজার) টাকা, নগদ ৬,৯৬০/-(ছয় হাজার নয়শত ষাট) টাকা এবং ০৪(চার) টি মোবাইল ফোন ও ০৮(আট) টি সীম কার্ড উদ্ধার করা হয়। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ গাজীপুর কাশিমপুর এলাকাসহ বিভিন্ন স্থানে দেশীয় চোলাইমদের অবৈধ ব্যবসা করিয়া আসিতেছিল। অবৈধভাবে মাদক দ্রব্য দেশীয় চোলাইমদ তৈরী ও নিজ হেফাজতে রাখিয়া ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ এর(১) টেবিল ৩৩(গ) ধারার অপরাধ করেছে।
উদ্বারকৃত আলামত এবং ধৃত আসামীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






