গাজীপুরের কাথোরায় ৫ জন ইয়াবা ডিলার গ্রেফতার

0
372
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর কাথোরা এলাকা হতে ৩৮০(তিনশত আশি) পিস ইয়াবাসহ ০৫(পাঁচ) জন ইয়াবা ডিলারকে গ্রেফতার করেছে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প ।
গত ১৫ সেপ্টেম্বর রাতে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর সদর থানাধীন কাথোরা এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর, সদর থানাধীন টেককাথোরা সাকিনস্থ জালাল মার্কেট রোড আফজাল এন্টারপ্রাইজের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ সাজ্জাত হোসেন(২২), পিতা-মোঃ আবুল কাশেম, মাতা-ফাতেমা বেগম, সাং-কাথোরা, থানা-সদর, জিএমপি , গাজীপুর, ২। মোঃ আনোয়ার হোসেন(২৫), পিতা-মোঃ মকবুল হোসেন, মাতা-আম্বিয়া বেগম, সাং-কৃষ্টপুর, থানা-হাইমচর, জেলা-চাঁদপুর, এ/পি সাং-কাথোরা(আমান হোসেনের বাড়ীর ভাড়াটিয়া), থানা-সদর, জিএমপি, গাজীপুর, ৩। মোঃ খাইরুল ইসলাম@সুমন(৩২), পিতা-মোঃ হারুনুর রশিদ, মাতা-মোসাঃ হুসনেয়ারা বেগম, সাং-মহিনন্দ, থানা-সদর, জেলা-কিশোরগঞ্জ, এ/পি সাং-সালনা(এফালুর বাড়ীর ভাড়াটিয়া), থানা-সদর, জিএমপি, গাজীপুর, ৪। মোঃ সোহেল মিয়া(২৭), পিতা-মোঃ জিন্নাহ আলী, মাতা-মোসাঃ আমেনা খাতুন, সাং-সালনা বাজার, থানা-সদর, জিএমপি, গাজীপুর, ৫। মোঃ বাবুল মিয়া(২৫),পিতা-মোঃ ইউনুস আলী, মাতা-মোসাঃ নুরজাহান, সাং-দেওলা, থানা- বোরহান উদ্দিন, জেলা-ভোলা, এ/পি সাং-সালনা(আর্মি বারেকের বাড়ীর ভাড়াটিয়া), থানা-সদর, জিএমপি, গাজীপুরদেরকে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের দেহ তল্লাশী করে তাদের দখল হইতে ৩৮০(তিনশত আশি) পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১২,৫৭০/-(বার হাজার পাঁচশত সত্তর) টাকা এবং ০৫ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী মাদক আমদানি করিয়া গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা তাদের হেফাজতে রেখে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারার অপরাধ করেছে।
উদ্ধারকৃত মাদক, নগদ টাকা এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here