গাজীপুরের সালনায় ইয়াবাসহ ৮ ব্যবসায়ী গ্রেফতার

0
348
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক :গাজীপুরের সালনা বাজার এলাকা হতে ৫৬(ছাপান্ন) পিস ইয়াবাসহ ০৮ জন ইয়াবা ব্যবসায়ী হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প।
৮ জানুয়ারি রাতে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর সদর থানাধীন সালনা বাজার এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর সদর থানাধীন সালনা বাজার সাকিনস্থ কাউলতিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের গেইটের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ জাহাঙ্গীর হোসেন(৫০), পিতা-মৃত আবুল হোসেন, মাতা-রুশিয়া খাতুন, সাং-টেক কাথোরা, থানা-সদর, জিএমপি, গাজীপুর, ২। মোঃ রাজন খাঁ(২৯), পিতা-মৃৃৃৃৃত হাসেম খান, মাতা-ফিরোজা খাতুন, সাং-পারগেন্ডেরিয়া, থানা-ইকুরিয়া (দক্ষিণ কেরানীগঞ্জ), জেলা-ঢাকা, এ/পি-সাং-দক্ষিণ সালনা(বিল্লার মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-সদর, জিএমপি, গাজীপুর, ৩। মোঃ জিয়া(২৮), পিতা-মৃত মোখলেছুর রহমান, মাতা-মৃত জোহরা বেগম, সাং-দ্বীপপাড়া, থানা-বকশিগঞ্জ, জেলা-জামালপুর, এ/পি-সাং-দক্ষিণ সালনা কাজী বাড়ী (রুহুল আমিন এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-সদর, জিএমপি, গাজীপুর, ৪। মোঃ জমির উদ্দিন(৪৩), পিতা-মনব্বর হোসেন, মাতা-জাহানারা বেগম, সাং-নিশ্চিন্তপুর, থানা-শৈলক‚পা, জেলা-ঝিনাইদহ, এ/পি-দক্ষিণ সালনা (শশুর আঃ ওহাব এর বাড়ী), থানা-সদর, জিএমপি, গাজীপুর, ৫। মোঃ রুক্কু মিয়া(৩৮), পিতা-মৃত জশমত আলী, মাতা-নুরবানু, সাং-সালমাকান্ডা, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনা, এ/পি-সাং-দক্ষিণ সালনা(বারেক মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-সদর, জিএমপি, গাজীপুর, ৬। মোঃ আউয়াল মিয়া(১৮), পিতা-মৃত গফুর মিয়া, মাতা-ফাতেমা বেগম, সাং-কসবা, থানা ও জেলা-নেত্রকোনা, এ/পি-সাং-দক্ষিণ সালনা(বিল্লার মিয়ার বেকারী), থানা-সদর, জিএমপি, গাজীপুর, ৭। মোঃ আব্দুল্লাহ(১৯), পিতা-মৃত রহিম উদ্দিন, মাতা-মৃত হালিমা খাতুন, সাং-সংগ মাধবপুর, থানা-রাজীবপুর, জেলা-কুড়িগ্রাম, ৮। মোঃ হানিফ(২৪), পিতা-মোঃ আলাউদ্দিন, মাতা-মোসাঃ হনুফা বেগম, সাং-বানিয়াপাড়া, থানা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর, এ/পি-সাং-দক্ষিণ সালনা(ইদ্রিস আলীর বাড়ীর ভাড়াটিয়া), থানা-সদর, জিএমপি, গাজীপুরদেরকে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের দেহ তল্লাশী করে তাদের দখল হইতে সর্বমোট ৫৬(ছাপান্ন) পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২,২১৫/-(দুই হাজার দুইশত পনের) টাকা ০৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী মাদক আমদানি করিয়া গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল। অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা তাদের হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারার অপরাধ করেছে।
উদ্ধারকৃত মাদক, নগদ টাকা এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here