
ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর ন্যাশনাল পার্ক এলাকা হতে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় ০৫(পাঁচ) জন সদস্যকে হাতে নাতে গ্রেফতার করে র্যাব-১, গাজীপুর ক্যাম্প ।
আজ ২৮ এপ্রিল রাতে র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুরের সদর থানাধীন ন্যাশনাল পার্ক এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার/ফোর্সসহ জিএমপি, গাজীপুর সদর থানাধীন ন্যাশনাল পার্কের ০২ নং গেইটের অনুমান ১০০গজ দক্ষিণে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ধৃত আসামী ১। মোঃ কামরুজ্জামান(৩৫), পিতা-ঈমান উদ্দিন, মাতা-মৃত ছালমা বেগম, সাং-কাউলতিয়া, থানা-সদর, জিএমপি, গাজীপুর, ২। মোঃ জাহাঙ্গীর আলম(৩৪), পিতা-শহর আলী, মাতা-মোসাঃ আম্বিয়া বেগম, সাং-কাউলতিয়া, থানা-সদর, জিএমপি, গাজীপুর, ৩। মোঃ মাহমুদুল হাসান@রুবেল(২৮), পিতা-মোঃ আব্দুর রহিম, মাতা-মোসাঃ তাহেরা খাতুন, সাং-কাউলতিয়া, থানা-সদর, জিএমপি, গাজীপুর, ৪। মোঃ সাইদুর রহামন(৪৩), পিতা-কফিল উদ্দিন, মাতা-মৃত আম্বিয়া খাতুন, সাং-কাউলতিয়া, থানা-সদর, জিএমপি, গাজীপুর, ৫। মোঃ সাদিকুর রহমান(৩৭), পিতা-মোঃ সিরাজ উদ্দিন, সাং-কাউলতিয়া, থানা-সদর, জিএমপি, গাজীপুর’দেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় ধৃত আসামীদের দখল হইতে ০১(এক) টি ছুরি, ০১(এক)টি ষ্টীলের চাপাতি, ০৩(তিন)টি চাকু, ০১টি মোটর সাইকেল, ০৭(সাত) টি মোবাইল ফোনসহ উদ্ধার করা হয়।
ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা অপরাপর সহযোগীদের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই/ডাকাতি করে আসছে। এছাড়াও তারা জানায়, অপরিচিত কেহ তাদের এলাকায় নতুন আসলে তাদের গতিবিধি লক্ষ্য করে কৌশলে ছিনতাই/ডাকাতি কার্যক্রম করে এবং তাদের ছিনতাই/ডাকাতির কাজে বাধা দিলে সাধারণ পথচারীদেরকে উক্ত অস্ত্র দ্বারা আঘাত করে মালামাল লুট করে আসছে।
উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে জিএমপি গাজীপুর সদর থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






