
ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন সরকার। সভাপতিত্ব করেন, গাজীপুর মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মীর হালিমুজ্জামান ননি। এসময় গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান মিয়া হান্নু ও মহানগর যুবদলের সহ-সাধারন সম্পাদক মোঃ আসলাম মিয়াসহ মহানগরীর ও জেলার বিভিন্ন উপজেলা এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।






