
ডেইলি গাজীপুর প্রতিবেদক: আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে । নব গঠিত ১৮ ওয়ার্ডে ১৮ জন কাউন্সিলর ৩ জন মহিলা কাউন্সিলর ও ১জন মেয়র নির্বাচিত হবেন।
এর মধ্যে ৪৯ ৫০ ৫১ নং ওয়ার্ড নিয়ে সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসন নং ১৭ গঠিত।
এই আসনে ৮ জন মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গোলেনুর আহমেদ ৫০ ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ও এই আসনে ভোটের পরিমান বেশী। তাই তিনি সুবিধা জনক অবস্থানে।পক্ষান্তরে তিনি প্রচারণায় অন্যান্য প্রার্থীর চেয়ে অনেকটা এগিয়ে আছেন।তিনি প্রতি দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের বাড়ি গিয়ে ভোট চাইছেন।
কিন্তু অন্যান্য প্রার্থীরা কিছু পোস্টার ও মাইকিং এর মধ্যে প্রচারণা সীমাবদ্ধ রেখেছেন।পাশা পাশি তিনি ভদ্র নম্র ও মিষ্টিভাষী বিধা সহজেই ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছেন ।
তাই গোলেনুর আহমেদ নির্বাচনী জরিপে সবার চেয়ে এগিয়ে আছেন এবং তার জয়ী হওয়ার সম্ভাবনা বেশি ।
তিনি এক সাক্ষাত্কারে বলেন নিরাপদ ও আধুনিক নাগরিক সুযোগ সুবিধা সম্মত ওয়ার্ড্ গড়ে তুলতে জীপ গাড়ি মার্কায় দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান ।






