

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেল ও সড়কপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। সংশ্লিষ্টরা জানান, জয়দেবপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে প্লাটফর্মের আধুনিকায়ন, যাত্রী সেবার মানোন্নয়ন ও কমিউটার ট্রেন চালুর ব্যাপারে উপস্থিত যাত্রী, কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন রেল ও সড়কপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এসময়ে উপস্থিত ছিলেন মোঃ ফাহিমুল ইসলাম, সচিব রেলপথ মন্ত্রণালয়, মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক গাজীপুর, আফজাল হোসেন, মহাপরিচালক বাংলাদেশ রেলওয়ে, সুবক্তগীন, মহাব্যবস্থাপক পূর্বাঞ্চল, বাংলাদেশ রেলওয়ে, গৌর্কি চৌধুরী, ডিবিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মোঃ কামরুজ্জামান, সরহকারী পুলিশ সুপার ঢাকা রেলওয়ে সার্কেল, জিআরপি সহকারী কমান্ডার রোকনুজ্জামান, জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মাহমুদুল হাসান, জয়দেবপুর রেলওয়ে জিআরপি ইনচার্জ এসআই মোঃ কাইয়ুম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রমুখ।
শেখ মইনউদ্দিন জানান, গাজীপুরবাসীর নানা অভিযোগের ভিত্তিতে জংশন পরিদর্শনে এসেছেন। রেলওয়ে বিভাগ প্রয়োজনের তিন ভাগের একভাগ জনবল নিয়ে কাজ করছে। তার পরও যাত্রীদের দাবি ও সরকারের সক্ষমতার ভিত্তিতে ট্রেনযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।






